সময় কলকাতা ডেস্কঃ ৩১ শে জানুয়ারী উদ্বোধন হয় কৃষ্ণনগর শহরের জন্য জল প্রকল্পের।গঙ্গার জল পরিশ্রুত করে সেই জল শহরবাসীর কাছে পৌছে দিতে বছর দুয়েক আগে কাজ শুরু করে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর।কৃষ্ণনগর শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে নবদ্বীপ ফেরি ঘাটের কাছে এই জল প্রকল্পের শোধন কেন্দ্র তৈরী করা হয়েছে।পুরভোটের আগে নবদ্বীপের শাসক দলের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও নদীয়া জেলা তৃণমুল কংগ্রেসের তৎকালীন সভাপতি জয়ন্ত সাহার উপস্থিতিতে জল প্রকল্পের উদ্বোধন হয়।পুর নির্বাচনের আগে উদ্বোধন হওয়া জল প্রকল্প কে ঘিরে পরিশ্রুত জল পাওয়ার আশায় বুক বাঁধে শহরের নাগরিকরা।শাসক থেকে বিরোধী সব দলের সমর্থক বাস্তবে দেখেন জল প্রকল্পের উদ্বোধন হলেও আদতে শেষই হয়নি প্রকল্পের কাজ।
দ্রুত জল প্রকল্পের কাজ যাতে শেষ হয় তার তদারকি করতে শনিবার কৃষ্ণনগর থেকে নব নির্বাচিত পুরপ্রধান ও প্রাক্তন পুরপ্রধান পৌঁছায় নবদ্বীপে ফেরি ঘাটে।গঙ্গার পারে স্বরূপ গঞ্জের ঘাটে শোধনাগারের কাজ দেখে নব নির্বাচিত পুর প্রধান রীতা সাহা উচ্ছাস প্রকাশ করেন।তাঁর সঙ্গে থাকা কৃষ্ণনগরের প্রাক্তন পুর প্রশাসক ও পুরপ্রধান অসীম সাহা জানান শহরের জন্য জল প্রকল্প দ্রুত শেষ করাই তাদের লক্ষ্য।জল প্রকল্প উদ্বোধনের পরও পুরবাসি কেন এখনও জল পেল না এই প্রশ্নের উত্তরে প্রাক্তন ও বর্তমান পুর প্রধান দুজনেরই স্বীকার করে নেন আগের উদ্বোধন অনুষ্ঠানটি করা ভুল ছিল।তাঁদের আগামী মে মাসের মধ্যে জল প্রকল্পের কাজ শেষ হবে ।তারপর আবার প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানান কৃষ্ণনগরের বর্তমান পুরপ্রধান রীতা সাহা।
একই প্রকল্প কেন পর পর দুবার উদ্বোধন করা হচ্ছে তা নিয়ে প্রশ্নের মুখে শাসক দল।তা নিয়ে নিজেদের অস্বস্তিু গোপন করেননি তাঁরা।বরং প্রাক্তন পুর প্রধান মনে করেন পুরভোটের মুখে দলের এই কাজ মানুষ ভালো ভাবে নেয়নি।কৃষ্ণনগর পুরসভার নতুন পুর প্রধান রীতা সাহা এই দিন জানান শহরের মধ্যে জলের পাইপ লাইন পাতার কাজ চলছে জোরকদমে।আগামী মে মাসের মধ্যে শহরের ২৫ টি ওয়ার্ডের মানুষকেই তাঁরা গঙ্গার পরিশ্রুত জল পৌছে দিতে পারবেন।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান