সময় কলকাতা ডেস্কঃ অনগ্রসর শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করতে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বালুরঘাট ব্লকের কামারপাড়া এলাকায়। উদ্যানপালন বিভাগ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরসহ বেশ কয়েকটি দপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মূলত দারিদ্র-দূরীকরণ ও বেশি পরিমাণে মহিলাদের স্বনির্ভর করে সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে,অনগ্রসর শ্রেণির বেশ কিছু মহিলা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই প্রশিক্ষণী সুবিধায় অংশ নিচ্ছেন।উদ্যানপালন বিভাগ এর পক্ষ থেকে ভার্মি কম্পোস্ট তৈরি এবং প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে মৎস্য চাষ, গরু ছাগল পালন সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই প্রশিক্ষণ শিবিরে আগত প্রতিনিধিরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়ে তাদের এলাকায় বিভিন্ন স্বনির্ভর দলের সদস্যদের এই বিষয়ে শেখাবেন বলেই জানা গেছে।
প্রসঙ্গত, এদেশের নারী শক্তির পরিচয় আমরা অনেক ভাবেই দেখতে পাই।শিল্প বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষত্রে নারীদের অংশগ্রহণ অনেকটাই বেড়েছে।তবে গ্রামের মহিলারা অনেকটাই এগিয়ে।আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে তারাও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।মহিলারা স্বনির্ভর দল তৈরি করে ছোটো ছোটো ব্যবসা শুরু করেছেন।গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোকে নতুন রূপ দিয়েছেন।
উদ্যানপালন বিভাগের আধিকারিক বাসুদেব মাহাতো জানান, শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত মোট চারদিন এই প্রশিক্ষণ দেওয়া হবে।তিনি জানান,প্রথম দিন ভার্মি কম্পোস্ট তৈরি এবং দ্বিতীয় দিন জৈবসারের ব্যবহার সম্পর্কে শেখানো হবে।তারপর ফলফুল চাষ এবং পশুপালনের প্রশিক্ষণ দেওয়া হবে।পাশাপাশি প্রশিক্ষণ নিতে আসা এক মহিলা জানান,তাঁদের দেখাদেখি এলাকার আরো মহিলারা যদি নিজেদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এগিয়ে আসে তাতেই সমাজের উন্নতি হবে।
অনগ্রসর শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ !


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান