সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার গভীর রাতে মেলা থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণ ধর্ষণের অভিযোগ। পুলিশি তৎপরতায় গ্রেপ্তার ২। ঘটনার সঙ্গে যুক্ত আরও ৩ যুবক পলাতক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়।
স্থানীয় ও নাবালিকার পরিবার সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চন্ডিপুরের পাশের গ্রাম উত্তর শালদহ এলাকায় উরুষের মেলা চলছিল। সেখানে ১৩ বছরের ওই নাবালিকা পরিবারের সঙ্গে মেলা দেখতে যায়। সেখানে থেকেই প্রায় পাঁচজন যুবক মেয়েটিকে বাইকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কয়েক কিলোমিটার দূরে একটি হাই স্কুলের পেছনে পরিতক্ত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে। ঘটনার পরই স্থানীয় পুলিশের তৎপরতায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বাকি ৩ জন যুবক পলাতক।
শনিবার হরিশ্চন্দ্রপুর থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মেলা থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২, পলাতক ৩


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ