সময় কলকাতা ডেস্ক: পূর্ব আক্রোশ বশত রাতের অন্ধকারে কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ করার অভিযোগ উঠলো ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মেহবুব আলম ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
শুক্রবার গভীর রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

বিষয়টি নিয়ে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে কংগ্রেস কর্মীরা।
এ বিষয়ে ধুলিয়ান তৃণমূল টাউন সভাপতি মেহেবুব আলমের সাথে যোগাযোগ করে সময় কলকাতা। তিনি জানান, তিনি ধুলিয়ান নার্সিংহোমে ভর্তি আছেন। কিন্তু তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।


More Stories
নতুন দুই মামলায় আবার পুলিশ হেফাজতে অভিজিৎ দে ভৌমিক
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন