সময় কলকাতা ডেস্কঃ অপচয় আটকাতে পারলে কলকাতায় পানীয় জলের অভাব হবে না।অপচয় আটকাতে এবার ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করলেন কলকাতার মেয়র। কয়েক বছর আগে জল শূন্য হয়ে ছিল চেন্নাই শহর।সারা দেশে বাড়ি বাড়ি পাইপ লাইনে জল পৌছে দেওয়ার প্রকল্প হাতে নেয় কেন্দ্র।কিন্তু ব্রিটিশ সরকারের হাতে তৈরী শহর আজ কলেবরে বেড়ে তিলত্তোমা হয়েছে। অ্যাডেড এরিয়া যুক্ত হয়ে দেশের অন্যতম বড় শহরে পরিণত হয়েছে কলকাতা।এই শহরের প্রধান সমস্যাগুলির মধ্যে পানীয় জলের সমস্যা অন্যতম।এবার সেই সমস্যার জন্য জল অপচয়কেই দায়ী করলেন কলকাতা শহরের মহা নাগরিক।
শনিবার কলকাতা কর্পোরেশনে এক সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম জানান শহরের জন্য যে পরিমান জল পরিশোধন করা হয় তা প্রয়োজনের তুলনায় বেশী।কিন্তু শহর জুড়ে নাগরিকরা জল অপচয় করে চলেছে।আর তার জেরেই শহরের জল যন্ত্রনার সমাধান আজও অধরা। এবার নাগরিকরা যাতে জল অপচয় না করে তার জন্য উদ্যোগী হবে কর্পোরেশন দাবি মেয়রের। তিনি বলেন যে জায়গাগুলিতে রাস্তার ধারের কলের জল অপচয় হচ্ছে সেখানে ।কর্পোরেশনের ইন্সপেক্টররা এলাকায় এলাকায় ঘুরবেন।অপচয়ের স্থানগুলি নির্দিষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ।মেয়র বলেন নাগরিকদের পরিশ্রুত জল দেওয়া আমাদের প্রাথমিক কাজ। তেমনিই জল অপচয় রোধ করা ও আমাদের অন্যতম কাজ।জলের সমস্যা সমাধানে এবার নজর বহুতলেও।মেয়র ফিরহাদ হাকিম বলেন এ ক্ষেত্রে বহুতলগুলির কতটা জল লাগবে তার পর্যবেক্ষণও করা হবে। নতুন বহুতল গুলির প্রয়োজনীয় ভূগর্ভস্থ জল উত্তোলনের অনুমতি না থাকলে কিংবা কর্পোরেশনের পানীয় জল পরিষেবা দেওয়ার ব্যবস্থা না থাকলে সেই বহুতলের বিল্ডিং প্ল্যান আর পাশ করা হবে না বলে জানান তিনি।একই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের ঘোষণা কলকাতা কর্পোরেশনকে তিনি পেপার লেস ব্যবস্খায় নিয়ে যাবেন।তার জন্যই এম আই সি দের ট্যাব দেওয়া হচ্ছে। যাঁরা এর সমালোচনা করছে তাঁদের উদ্দেশ্যে মেয়র ফিরহাদ হাকিম বলেন তিনি জ্যোতি বসুর করা ভুলটা করবেন না। এককালীন খরচা করে ট্যাব ,ল্যাপটব ও ডেস্কটপ কর্পোরেশনে্র জন্য কেনা হলে, সেটা প্রকৃতপক্ষে দীর্ঘমেয়াদে সাশ্রয় হয়। আর এই প্রক্রিয়াতেই কলকাতা পুরসভা পেপারলেস হবে বলে জানান মেয়র।
রাজ্যের পরিবহন মন্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই দিন স্বীকার করে নেন ,বর্তমানে অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপর রাজ্যের আইনত কোন নিয়ন্ত্রন নেই ।পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এই দিন ঘোষণা করেন অ্যাপ ক্যাব সংস্থা গুলিকে নিয়ন্ত্রণে সরকার বিল আনতে চলেছে। ক্যাবিনেটে পাশের পর সেই বিলকে আইন করা হষে, বলে জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন অ্যাপ ক্যাবগুলির ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে রাজ্য সরকার।
মানুষ সচেতন না হলে পারবেন কি জলের অপচয় আটকাতে? তবু বিশেষ চিন্তা ভাবনা মহানাগরিকের ?


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!