Home » মতুয়াদের ওপর হামলায় বড় ষড়যন্ত্র রয়েছে, অভিযোগ সুকান্তের

মতুয়াদের ওপর হামলায় বড় ষড়যন্ত্র রয়েছে, অভিযোগ সুকান্তের

সময় কলকাতা ডেস্ক:  পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অজুহাতে রাজ্যের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ নয়। রবিবার রাজভবনে রাজ্যপালের শারিরিক অবস্থার খোঁজ নেওয়ার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির দায় রাজ্য সরকারের উপর চাপালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।তিনি বলেন, রাজ্য সরকারের নজরদারির অভাবে মূল্যবৃদ্ধির অজুহাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিলেই নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি অনেকটাই আটকানো যাবে।

প্রসঙ্গত, ঠাকুরনগরের মতুয়া মিলনমেলায় যোগ দিতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল জগদীপ ধনকড়। মাঝ রাস্তা থেকে তিনি রাজভবনে ফিরে আসেন। তাই রাজ্যপালের শারিরিক অবস্থার খোঁজ নিতে রবিবার সকালে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।বেরিয়ে এসে বলেন, রাজ্যপাল এখন অনেকটাই সুস্থ আছেন।


সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন,  মাত্র দুজন মিলে মতুয়া জাতিভুক্ত মানুষজনের ওপর হামলা করা যায় না।এর পেছনে আরও অনেক বড় ষড়যন্ত্র আছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। তিনি বলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে এসসি এসটি আইন লাগু করা হয়নি । ৭২ ঘণ্টার মধ্যে এই এসসি এসটি আইন যদি তাদের বিরুদ্ধে লাগু করা না হয় তবে দল থানার সামনে অনশন আন্দোলনে বসবে বলে হুঁশিয়ারি দেন।

বিধানসভায় শুভেন্দু অধিকারীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ও বেতন কাটার নির্দেশজারি প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গ্যাসের মত আচরণ করছে বলেও অভিযোগ করেন। বিধানসভায় বসে যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন তা ঠিক নয় বলেও তিনি দাবি করেন।

 

About Post Author