সময় কলকাতা ডেস্ক: ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক সব দলগুলি। শেষ মুহূর্তের প্রচারে কোনরকম ফাঁক রাখতে চাইছেন না কেউই। তাই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন সব প্রার্থীরাই। তবে আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই বিধিনিষেধ মেনে সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচারকে হাতিয়ার করেছেন বাম ও বিজেপির প্রার্থীরা।

এদিন সকাল থেকে প্রচারে নামেন বালিগঞ্জ উপনির্বাচনের সিপিএম প্রার্থী সাইরা সাহা আলিম। ৬৮ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন তিনি।সিপিএম প্রার্থী সাইরা সাহা আলিম জানান ‘মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি আমি অনেকটাই আশাবাদী জয়ের ব্যাপারে এখানে মানুষের অনেক সমস্যা রয়েছে তার সমাধান করাই প্রধান উদ্দেশ্য।’

অন্যদিকে, বালিগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী কেয়া ঘোষকেও এদিন বাড়ি বাড়ি প্রচারে দেখা যায় । ৬৪ নম্বর ওয়ার্ড ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন কেয়া ঘোষ। তিনি জানান, ‘আমি দলের একজন অনুগত সৈনিক। দল আমাকে যেভাবে কাজ করতে বলে আমি সেভাবেই কাজ করি। আমাকে যে দায়িত্ব দল দিয়েছে সে দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। এই এলাকা জলের সমস্যা ছাড়াও অন্যান্য যেসব সমস্যা রয়েছে তা দূর করার চেষ্টা করব।’


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের