জয়ন্ত দাস,বীরভূম, সময় কলকাতা ডেস্কঃ প্রতিশ্রুতি মত বীরভূমের বগটুই গ্রামে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার বীরভূম জেলা শাসকের উপস্থিতিতে তাঁর দপ্তরে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত পরিবারের নিকট আত্মীয়দের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে আগুনে পুড়িয়ে গণহত্যার পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান ঐ গ্রামে।এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বেশ কিছু আর্থিক সহায়তার কথা ঘোষণা করে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট আত্মীয়দের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে বীরভূমের জেলা শাসক বিধান রায় রাজ্য সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের নিকট আত্মীয়দের নাম পাঠান। সোমবার বীরভূম জেলা শাসকের দপ্তরে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট আত্মীয়দের নিয়ে আসা হয় প্রশাসনের উদ্যোগে। বীরভূম জেলা শাসকের উপস্থিতিতে ভার্চুয়ালি হাজির হয়ে নিহত পরিবারের নিকট আত্মীয়দের হাতে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়ে এই দিন। এই দিন বীরভূমের বগটুই গ্রামের মোট ১০ জনের হাতে এই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।চাকরি প্রাপকদের তালিকায় নাম রয়েছে বরশাল গ্রামের নিহত উপপ্রধান ভাদু শেখের স্ত্রীরও। বগটুই গ্রামের আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে।এই তদন্ত শুরুর পরই নিহত উপপ্রধান ভাদু শেখের স্ত্রী তাঁর স্বামীর হত্যার কিনারা ও খুনিদের সাজার দাবিতে সিবিআই তদন্তের দাবি তুলে ছিলেন সেই সময়।তবে সোমবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে সরকারি চাকরির নিয়োগ পত্র হাতে পেয়েই সুর বদল করে ফেলেন তিনি।কিছুই বলব না বলব না করে বীরভূমের জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় জানিয়ে দিতে ভোলেন না ,তিনি স্বামীর খুনিদের ধরতে সিবিআই তদন্ত আর চান না ।
রাজ্য সরকারের চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ার পর স্বাভাবিক কারনেই আশ্বস্ত হন নিহত পরিবারের সদস্যরা। অন্যদিকে বগটুই হত্যাকান্ডে নিহতদের পরিবারের আরেক সদস্য মিহিলাল শেখ চাকরির নিয়োগপত্র পান এই দিন। নিয়োগ পত্র হাতে পেয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। মিহিলাল শেখের দাবি বগটুই কান্ড নিয়ে সিবিআই তদন্তের গতি প্রকৃতির উপর আস্থাশীল তিনি।এমন কি সিবিআই এর কাজের প্রশংসাও করেন তিনি।। রাজ্য সরকারের চাকরির নিয়োগ পত্র নিয়ে জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় মিহিলাল শেখ আরও জানান এখনো পর্যন্ত সিবিআই যেভাবে তদন্ত চলিয়ে যাচ্ছে তা ঠিকই চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে চাকরির নিয়োগপত্র পান নিহতেরা।তারপরই এই দিন বীরভূমের জেলা শাসক বিধান রায় জানান, বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় ও ভাদু শেখ হত্যার ঘটনায় নিহতদের নিকটআত্মীয়দের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাদের পোষ্টিংও চাকরি প্রাপকদের বাড়ির কাছাকাছি দেওয়া হয়েছে।


More Stories
শিলিগুড়ির বিশ্ববাংলা লোগো ভাঙা পড়ল
শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে বিদেশ -বীনা, কী বললেন সাংসদ ?
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন