Home » তীব্র গরমে শরীরে জলের ঘাটতি মেটাতে এই খাবারগুলি খান!

তীব্র গরমে শরীরে জলের ঘাটতি মেটাতে এই খাবারগুলি খান!

সময় কলকাতা ডেস্কঃ চৈত্রের শুরু থেকে প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রা। বেলা দশটার পর বাড়ি থেকে বেরনো খুব কঠিন হয়ে যায়। তবে কাজের জন্য তো বেরোতেই হবে। কেননা এই কাজের মধ্য দিয়েই আমরা বেঁচে থাকি। তবে খেঁটে খেতে গেলে সবার আগে প্রয়োজন নিজে সুস্থ থাকা। তাই নিজের স্বাস্থ্যের সঙ্গে কোনরকম আপোস করা চলবে না। বরং খেয়াল রাখতে হবে এই গরমের দিনে তীব্র দাবদাহে যাতে শরীরে জলের ঘাটতি না থাকে। সেই দিকে সর্বদা আপনাকেই নজর দিতে হবে। দিনে অন্তত পক্ষে ২-৩লিটার জল পান করতে হবে। তবে শুধু জলপান করলেই হবে না। পাশাপাশি সারাদিনে এমন কিছু খাবার খাওয়া উচিত যা শরীরের জলের ঘাটতি মেটাবে।

শসা


এই গরমে শরীর ভালো রাখতে চাইলে রোজ শসা খান। শসা দেহে ভালো পরিমাণে জলের জোগান দেয়। শসার মধ্যে রয়েছে ৯০ শতাংশ জল। এছাড়া ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রয়েছে শসার মধ্যে। পাশাপাশি ত্বক আর চুলকে প্রাণবন্ত রাখতে শসা খুবই উপকারী।

 

ডাব


গরমকালে ডাবের জলের থেকে ভালো কিছু হয় না। ডাবের জল জলের ঘাটতি মেশানোর পাশাপাশি অনেক সমস্যার সমাধান করে। গরমকালে শরীরের ইলেকট্রোলাইটস এর জোগান দিতে ডাবের জল খুবই উপকারী। এছাড়া ডাবের জল ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

তরমুজ


তরমুজ শরীরকে ঠাণ্ডা রাখে। তরমুজে ক্যালসিয়াম ছাড়াও ৯৫ শতাংশ জল রয়েছে। আয়রন, ফসফরাস, ভিটামিন সি, সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ উপাদান থাকে তরমুজে। এছাড়াও তরমুজে লাইকোপিন পাওয়া যায়,যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে এই ফল ব্যাপক সাহায্য করে।

 

About Post Author