সময় কলকাতা ডেস্কঃ কোলেস্টেরলের কারণে বেশিরভাগ মানুষই হার্ট সংক্রান্ত নানা ধরনের সমস্যায় ভোগেন।কোলেস্টেরল এমন একটি উপাদান, যা রক্তনালীতে পাওয়া যায়। শরীরে ২ ধরনের কোলেস্টেরল থাকে।একটি ভাল কোলেস্টেরল এবং অন্যটি খারাপ কোলেস্টেরল।খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়ার ফলেই হার্ট সংক্রান্ত সমস্যা বাড়তে থাকে।এটি প্রায়শই ডায়েটের কারণে হয়ে থাকে, তাই কোলেস্টেরল ঠিক রাখতে কিছু সবজি খাওয়া খুবই দরকার।যাতে আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।দেখে নেওয়া যাক কোন ৩টি সবজিতে নিয়ন্ত্রণে থাকবে খারাপ কোলেস্টেরল।
মটরশুঁটি

মটরশুঁটি খাওয়া কমবেশি সবারই দরকার।কারণ মটরশুঁটিতে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল ইত্যাদি।যার কারণে খারাপ কোলেস্টেরল ধীরে ধীরে কমে যায়।মটরশুঁটি খেলে রক্তনালীও শক্তিশালী হয়।মটরশুঁটি খেলে পেটও ভরে খুব দ্রুত।এছাড়াও এটি ওজন কমাতেও সাহায্য করে।
বেগুন

বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা খারাপ কোলেস্টেরল কমায়।এটি হার্ট সংক্রান্ত সমস্যা থেকেও দূরে রাখে।তাই খারাপ কোলেস্টেরলের হাত থেকে বাঁচতে বেশি করে বেগুন খান যাতে কোনও ধরনের সমস্যায় পড়তে না হয়।
বাঁধাকপি

বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।বাঁধাকপিতে পাওয়া ফাইবার রক্তের চর্বি এবং ব্লাড সুগারকে অনেকাংশে কমিয়ে দেয়,যা পরবর্তী সময়ে খারাপ কোলেস্টেরলের সৃষ্টি করে না।তাই যাদের খারাপ কোলেস্টেরল আছে তাদের বাঁধাকপি খাওয়া অবশ্যই উচিত।


More Stories
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী
ডুয়ার্সে সফল আয়ুষ্মান ভারত প্রকল্প