সময় কলকাতা ডেস্কঃ রামপুরহাটের বগটুই গ্রামে নারকীয় হত্যাকাণ্ডের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন।আর তারপরই বিভিন্ন জেলা থেকে একের পর এক উদ্ধার হছে বেআইনি অস্ত্র ও বোমা।গ্রেপ্তারও হয়েছে একাধিক দুষ্কৃতী।আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে দিনরাত্রি জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।পুলিশ একটু সক্রিয় হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির কারখানাও
সোমবার গভীর রাতে রাজারহাট থানার পুলিশ বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল।রাজারহাট থানার অন্তর্গত হুদের আইট এলাকায় সন্দেহজনকভাবে জড়ো হয়ে থাকা ১০ থেকে ১২ জন দুষ্কৃতির খবর পায় পুলিশ। খবর পেয়ে তড়িঘড়ি ওই স্থানে রাজারহাট থানার পুলিশ পৌঁছায়।এরপর পুলিশের গাড়ি দেখে পুলিশের চোখকে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।অবশেষে পুলিশ ধাওয়া করে দুজনকে ধরে ফেলে।তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার বন্দুক এবং এক রাউন্ড গুলি। ধৃত ওই দুজন দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করতেই জানা গিয়েছে,তারা এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল।ধৃত ওই দুই দুষ্কৃতির নাম নুর উদ্দিন মোল্লা ও আজিজুল মোল্লা।তাঁদের দুজনেরই বাড়ি রাজারহাট থানার অন্তর্গত গাড়াগুড়ি এলাকায়।ইতিমধ্যেই পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে।পাশাপাশি এই ঘটনা নেপথ্যে কে বা কারা জড়িয়ে আছে তাও খতিয়ে দেখছে পুলিশ।ধৃতদের মঙ্গলবার অর্থাৎ আজ বারাসাত আদালতে তোলা হয়
অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের পরেই নজরদারি বাড়ায় বি গার্ডেন থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বি গার্ডেন থানার পুলিশ হাওড়ার দানেশ শেখ সংলগ্ন কোলেমার্কেটে তল্লাশি অভিযান চালায়।এরপরই ওই এলাকা থেকে সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করা হয় একজন দুষ্কৃতীকে।তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার বন্দুক সহ চার রাউন্ড গুলি ।ধৃত ওই দুষ্কৃতীর নাম আনন্দ কুমার তিওয়ারি(৩২)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,একাধিক জায়গায় তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এমনকি বি গার্ডেন থানা এলাকার একটি পুরোনো খুনের মামলাতেও মূল অভিযুক্তদের সঙ্গে যুক্ত ছিল ওই দুষ্কৃতি।ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পাশাপাশি বুধবার তাকে হাওড়া আদালতে তোলা হবে বলেই পুলিশ সূত্রের খবর।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়