Home » কাজের চাপ বাড়ানোয় শ্রমিকদের কর্মবিরতি টিটাগড়ের কেলভিন জুট মিলে, কাজ হারালেন চার হাজার শ্রমিক

কাজের চাপ বাড়ানোয় শ্রমিকদের কর্মবিরতি টিটাগড়ের কেলভিন জুট মিলে, কাজ হারালেন চার হাজার শ্রমিক

সময় কলকাতা ডেস্কঃ  কাজের পরিমান বাড়িয়ে দেওয়ায় টিটাগড় কেলভিন জুটমিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিল।আর এই ঘটনায় রাজ্যের চটশিল্পে দেখা দিল আর এক অশনি সংকেত। অতীতে মাইনে বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ থেকেছে রাজ্যের বিভিন্ন চটকলে।কখনও সখনও কাঁচা মালের অভাবে মিল বন্ধ রাখতে বাধ্য হয়েছে মিল কর্তৃপক্ষ। তবে রাজ্যের চট শিল্পের সমস্যার অভাব নেই। মাঝে ট্রেনে বাসে জুটমিলের কাজের জন্য লোক নিয়োগ হচ্ছে পোষ্টার দেখা গিয়ে ছিল এই রাজ্যে। ইতিমধ্যে তৃতীয় বারের জন্য গঠিত হয় তৃণমূল কংগ্রেসের সরকার। সেই সরকারের কাছে জুট মিল মালিকরা শ্রমিকের সমস্যার কথা জানান। রাজ্যের জুট মিলে শ্রমিকের সমস্যা মেটাতে উদ্যোগী হয় রাজ্য সরকার।রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না উদ্যোগ নিয়ে বেশ কিছু ক্যাম্প করে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন।সেই সব ক্যাম্পে মুলত চট কলের শ্রমিকদের বেশী মাত্রায় প্রশিক্ষণ দেওয়া হয়।পরবর্তীকালে প্রশিক্ষিত শ্রমিকরা রাজ্যের চট কল গুলিতে নিয়োজিত হয়। এইমত অবস্থায় কাজের চাপা বাড়িয়ে দিয়েছে টিটাগড়ের কেলভিন জুট মিল।দাবি শ্রমিকদের। আর তার জেরেই মঙ্গলবার টিটাগড়ের এই জুট মিলে কাজেই যোগ দিলেন না শ্রমিকরা।তাঁদের দাবি বাড়তি ওয়ার্ক লোড মিল কর্তৃপক্ষকে কমাতে হবে। না হলে তারা কাজে যোগ দেবেন না! শ্রমিকদের দাবি আগে ১০০ দন্ডি পাট উৎপাদন করতে হত শ্রমিকদের। আজ থেকে তা ১২৮ দন্ডি উৎপাদনের লক্ষ মাত্রা নির্দিষ্ট করে মিল কর্তৃপক্ষ। আর মালিক পক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা।মিল কতৃপক্ষ আগের মতো ১০০ দন্ডি উৎপাদন মাত্রা ধার্য না করলে কেউ মিলে যাবেন না বলে এই দিন হুঁশিয়ারি দিয়েছে শ্রমিকদের একাংশ। চট কলের শ্রমিক অসন্তোষের জেরে কাজ হারালানে চার হাজার শ্রমিক।তবে শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ নিয়ে কোন মন্তব্য করতে নারাজ মিল কতৃপক্ষ।

About Post Author