Home » তৃণমূলের বহিস্কৃত ও বর্তমান নেতা্দের নামে সুনাম-দুর্নামের পোস্টার ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে

তৃণমূলের বহিস্কৃত ও বর্তমান নেতা্দের নামে সুনাম-দুর্নামের পোস্টার ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে

সময় কলকাতা ডেস্কঃ তৃণমূল কালচার নামে পোষ্টারে সরগরম নদীয়ার শান্তিপুর।সেই পোষ্টারে পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে শহরের বিভিন্ন জায়গায় পড়ল পোষ্টার। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে শান্তিপুরের সাধারন জনগন নাম দিয়ে একাধিক জায়গায় এইধরনের পোস্টার চোখে পড়ে নাগরিকদের।ওই পোস্টারে উল্লেখ করা হয়েছে,’ গত বিধানসভা নির্বাচনে শান্তিপুর তৃণমূল কংগ্রেসের শহর-সভাপতি বৃন্দাবন প্রামাণিক এর নেতৃত্বে লড়াই করেছিল তখন দল হেরে গেলেও উপনির্বাচনে তাঁর নেতৃত্বে দল জয়লাভ করে।আর বিধায়ক হন ব্রজ কিশোর গোস্বামী।শান্তিপুরে পোষ্টার রাজনীতির আঘাতে উত্তাল শাসক দলের অন্দরমহল ।শান্তিপুর তৃণমূল কালচার পোষ্টারে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিকের নামে দুশ্চরিত্র, লম্পট বলে উল্লেখ করা হয়।এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক বলেন, এ ধরনের বিষয়ে আমি মন্তব্য করব না। পুর উন্নয়নের প্রসঙ্গ হলে নিশ্চয়ই বলতাম দাবি তাঁর।ওই পোস্টারে প্রাক্তন শহর সভাপতি বর্তমান ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের সুখ্যাতি করা হয়েছে। তিনি জানান আমার প্রসঙ্গে কে বা কারা লিখেছে তা জানি না। তবে এটা বিজেপির চক্রান্ত।। তৃণমূল কংগ্রেস দলের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং আমাকে দলের কাছে আরও হেয় প্রতিপন্ন করার জন্যই এই সুখ্যাতি করা হয়েছে পোষ্টারে। শান্তিপুর শহরের ১ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন পুরো বোর্ড গঠনে তৃণমূলের প্যানেল ক্যানসেল করা হয়ে ছিল।শুধু শান্তিপুরের নয় রাজ্য সর্বত্রই মূলত চেয়ার নিয়ে তৃণমূলের মধ্যেই লড়াই রয়েছে। পোস্টার নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন শান্তিপুর শহরের ১ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস।তাঁর দাবি ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের প্রাক্তন সভাপতি বৃন্দাবন প্রামাণিকের অনুগামীরাই পোস্টার লাগিয়েছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরের বহিঃপ্রকাশ বলে মত বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের। ।

About Post Author