Home » রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে জ্বালানির দামের বৃদ্ধিতে ভারতে মাত্র ৫% বেড়েছেঃ পেট্রোলিয়াম মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে জ্বালানির দামের বৃদ্ধিতে ভারতে মাত্র ৫% বেড়েছেঃ পেট্রোলিয়াম মন্ত্রী

সময় কলকাতা  ডেস্কঃ  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্প্রতি বিশ্বজুড়ে জ্বালানির দামকে প্রভাবিত করেছে, তবে ভারতে বৃদ্ধি মাত্র  ৫ শতাংশ হয়েছে।যেখানে এপ্রিল ২০২১ সের  মার্চ  থেকে ২০২২  এর মধ্যে কিছু উন্নত এবং উন্নয়নশীল দেশে ৫০ শতাংশের বেশির বৃদ্ধি পেয়েছে জ্বালানির দাম। ‘ইউক্রেনের পরিস্থিতি’ নিয়ে লোকসভায় সংক্ষিপ্ত ভাষণে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি মঙ্গলবার এই পরিসংখ্যান দেন।
লোকসভায় এক সংক্ষিপ্ত সময়ের আলোচনায় হস্তক্ষেপ করে, মন্ত্রী বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন যে, অপারেশন গঙ্গার সঙ্গে ছিল ‘অপারেশন পরিবহন’, এবং তা কখনই ‘অপারেশন ইভাক্যুয়েশন’ নয়। যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন  থেকে ভারতীয়দের সরিয়ে আনার সমন্বয়ের জন্য ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলিতে পাঠানো বিশেষ দূতদের মধ্যে একজন মন্ত্রী বলেছিলেন যে ভারত সরকার অপারেশন গঙ্গার শেষ পর্যায়ে আটকে পড়া শিক্ষার্থীদের সীমান্তবর্তী দেশগুলিতে পরিবহনের জন্য ইউক্রেনে বাসের ব্যবস্থা করেছিল। এটাকে কিন্তু ‘অপারেশন ট্রান্সপোর্ট’ বলে উড়িয়ে দেওয়া যায় না।
পরিশেষে তিনি আরও একবার মনে করিয়ে দেন ক্রমবর্ধমান পেট্রোলের দামের কথা,  মন্ত্রী বলেন, “যুদ্ধের দ্বারা প্রভাবিত একমাত্র দেশ শুধু আমরা নই।” তিনি যোগ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছে। পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন যে যুদ্ধের পরে উন্নত এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির তুলনায় ভারতে পেট্রোলের দাম বৃদ্ধি খুবই কম ছিল।
 

About Post Author