Home » ফি বাড়ানো বিতর্কে বন্ধ করে দেওয়া হল জি ডি বিড়লা স্কুল,ঝুলে রইল পড়ুয়াদের ভবিষ্যৎ

ফি বাড়ানো বিতর্কে বন্ধ করে দেওয়া হল জি ডি বিড়লা স্কুল,ঝুলে রইল পড়ুয়াদের ভবিষ্যৎ

সময় কলকাতা ডেস্ক: বন্ধ করে দেওয়া হল জি ডি বিড়লা স্কুল। আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে এবং পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হচ্ছে । বৃহস্পতিবার সকালে নোটিস দিয়ে একথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।স্কুলের ফি বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরেই স্কুলের সামনে আন্দোলন চালাচ্ছিলেন অভিভাবকরা। ফি বাড়ানো চলবে না বলে দাবি অভিভাবকদের। তারপর হাইকোর্টও সেই মর্মে নির্দেশ দেওয়ায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্কুল।বৃহস্পতিবার নিয়ম মাফিকই দক্ষিণ কলকাতার রানিকুঠির ওই স্কুলে পৌঁছয় পড়ুয়ারা। কিন্তু ফটকের সামনে নোটিস ঝুলতে দেখে থমকে যায় সকলেই। নোটিসে জানান হয়েছে, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হচ্ছে স্কুল। আইনশৃঙ্খলার অবনতি এবং পড়ুয়াদের নিরাপত্তার কথাও উল্লেখ করা হয়েছে ওই নোটিসে। কিন্তু আগে থেকে কিছু না জানিয়ে এভাবে নোটিস ঝুলিয়ে স্কুল বন্ধ করে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

অভিভাবকদের দাবি, যারা ফি জমা দেয়নি, তাদের কথা আলাদা। কিন্তু যারা ফি জমা দিয়েছে, তাদের কেন ক্লাস করতে দেওয়া হচ্ছে না। স্কুলের ফটক থেকে এ দিন পড়ুয়াদের নিয়ে ফিরে যেতে হয় অভিভাবকদের, আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

About Post Author