Home » কলম ধরলেন মদন,সঙ্গে তাপস, দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্থানপতন সঙ্গে আর কি থাকছে ? অপেক্ষা ২৫ শে বৈশাখ পর্যন্ত

কলম ধরলেন মদন,সঙ্গে তাপস, দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্থানপতন সঙ্গে আর কি থাকছে ? অপেক্ষা ২৫ শে বৈশাখ পর্যন্ত

সময় কলকাতা ডেস্কঃ উত্তম সুচিত্রা,কৃষানু বিকাশ কিম্বা সুব্রত মুখার্জী প্রিয় রঞ্জন দাশমুন্সি।নাম শুনলেই যে কেউ বলে দেবে কি বিষয়ে আলোচনা।কিন্তু মদন তাপস বললে একটু ধন্দ্বে পড়তে হয়।    বরানগরের বিধায়ক তাপস রায় আর কামারহাটির বিধায়ক মদন মিত্র বর্তমানে দুজনেই উত্তর ২৪ পরগনা জেলা থেকে নির্বাচিত।আদতে রাজনীতির আখাড়ায় মদন মিত্র দক্ষিণ কলকাতা টিমের। আর তাপস রায় উত্তর কলকাতা দলের।কামারহাটির বিধায়ক মদন মিত্র এই দিন কলেজ স্কোয়ারের একটি বই মেলা নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস রায়ও।রাজনৈতিক সাফল্যের মধ্য গগনে থাকা এই দুই নেতা এই দিন স্মৃতি মেদূর হয়ে ওঠেন।কলেজ স্ট্রীট আর কলেজ স্কোয়ার সুব্রত প্রিয় জুটির মতই মদন ও তাপস জুটির সাক্ষ্য। সেই কথা বলতে ভোলেন না তৃণমূল কংগ্রেসের এই দুই বিধায়ক।কামারহাটির বিধায়কের কথায় স্কুল জীবন থেকে তিনি ও তাপস রায় বন্ধু।কলেজ ষ্ট্র্রীটের রাজনীতিতে তাঁদের জুটির আত্ম প্রকাশ ।এক সময় ইউনাইটেড ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তাপস রায় আর মদন মিত্র সম্পাদক ছিলেন। আবার তৃণমূল মদন মিত্র হয়ে ছিলেন যুব কংগ্রেসের সভাপতিও । ছাত্র ও যৌবনের উথাল পাথাল সময় রাজ্যের ডান পন্থী ঘরানার দুই জুটি রাজ্য রাজনীতিতে নিজেদের কাজের ছাপও ফেলেছিলেন।এই দিন বই মেলা নিয়ে সাংবাদিক সম্মেলনে মদন মিত্র স্বগর্ব ঘোষণা এবার তিনি বই লিখছেন।আর তাঁকে সেই লেখায় সঙ্গত দেবেন তাপস রায়।মদন মিত্রের বই বলে কথা।বিষয় নিয়ে খোলশা করলেন না তিনি। তবে জানিয়ে দিতে ভোলেননি যে তিনি রবীন্দ্রনাথও নন,কিম্বা অবনীন্দ্রনাথও নয় যে ছবি বা লিখে বোঝাবেন। তবে মদন মিত্রকে এক  প্রকার উদ্ধার করার ঢংয়ে তাপস রায় জানিয়ে দিলেন তাঁদের বই এর বিষয় থাকবে ৭০ দশকের নকশাল পিরিয়ড থেকে হালের বাংলার সমসামিয়ক ঘটনা। মদন মিত্রের কথায় তাঁদের রাজনৈতিক জীবনের নানান ঘটনা নিয়ে লিখবেন তিনি।সেই বইতে ত্রিপুরার ধীরাজ গুহও থাকবে।থাকবে সিঙ্গুর,নন্দীগ্রাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন।তবে সিবিআই এর হেফাজতের সময়কাল কি মদন মিত্রের বইয়ে থাকবে! অপেক্ষা করতে হবে পাঠককে। অন্তত বিধায়ক মদন মিত্রের বইটি বাজারে আসা পর্যন্ত।তবে এও জানাতে ভোলেননি তারা যে, বইটি প্রকাশের সম্ভাব্য তারিখ  ২৫ শে বৈশাখ।

About Post Author