সময় কলকাতা ডেস্কঃ বাদল অধিবেশনের শেষ দিনে তৃণমূল সাংসদদের বিক্ষোভে সরগরম রাজধানী।রাজ্যে আইন শৃঙ্খলার প্রশ্নে বিজেপির আক্রমনের পাল্টা মূল্য বৃদ্ধিকে হাতিয়ার তৃণমূলের।
রাজ্যে আইন শৃঙ্খলা সংসদের আলোচ্যতে আসার পর থেকেই দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেসের সাংসদরা।বুধবার অপরাধী শনাক্তকরণ বিলের জবাবী ভাষনে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর নজরবিহীন মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের করা মন্তব্যের প্রতিবাদে বৃহঃস্পতিবার বিক্ষোভে সামিল হয় তৃণমূল সাংসদরা। সংসদ ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে রাজ্য থেকে নির্বাচিত ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা এক যোগে সামিল হন সেই বিক্ষোভে।
আপের সাংসদ সঞ্জয় সিং এর বিরুদ্ধে গুজরাটে একটি এফ আই আর করা হয়েছে।সেই তথ্য আপের সাংসদ সঞ্জয় সিং তোলেন।বুধবার রাজ্যসভায় অপরাধী শনাক্তকরণ বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন । আমার উপরেও আগুনের গোলা ছোঁড়া হয়েছিল।’’
স্বরাষ্ট্র মন্ত্রীর এই বক্তব্যতেই রাজ্যনীতি ফের উত্তাল হয়ে ওঠে বাংলায় ।তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তীব্র প্রতিবাদ করেন।বধুবার রাজ্যসভায় বাংলাকে হেয় করার চেষ্টা হয়েছে এই অভিযোগে বৃহস্পতিবার পাল্টা সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস।বিজেপিকে জাতীয় স্তরের ঘিরে ধরতে মূল্য বৃদ্ধি ও পেট্রো পন্যের দাম বাড়াকে হাতিয়ার ক’রে তৃণমূল কংগ্রেস।ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেই সারা বিশ্বে বেড়েছে পেট্রো পন্য ও জ্বালানীর দাম।তার আঁচ এসে পড়ছে দেশেও। সরকারি নিয়ন্ত্রণ মুক্ত পেট্রোল ও ডিজেলের দাম পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল প্রকাশ হতেই রকেট গতিতে বেড়ে চলেছে।নাভিশ্বাস উঠেছে দেশবাসীর।কেন্দ্র সরকার মানুষকে সুবিধা দিতে কোন পদক্ষেপ করছে না।সারা দেশ পেট্রো পন্যের দাম বৃদ্ধির উত্তাপে ঝলসে উঠছে সাধারণ মানুষ, অভিযোগ তৃণমুল কংগ্রেসের।এক তো সদ্য করোনার প্রকোপ থেকে একটু মুক্তি এসেছে।তার মধ্যেই হুহু করে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।তার জেরে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বাড়ছে ।দেশের স্বল্প আয়ের মানুষ পড়ছে সবচেয়ে বিপদে অভিযোগ বিরোধীদের।তৃণমূল সাংসদদের এই দিনের বিক্ষোভেও সেই সব মানুষের কথাই উঠে এল এই দিন।তাঁদের অভিযোগ সাধারণ মানুষের কথা ভাবছে না কেন্দ্রের মোদী সরকার।তাই প্রতিবাদে সামিল তৃণমূল সাংসদরা। তারা গলায় শাক সবজি ঝুলিয়ে বিক্ষোভ দেখায়।তাঁদের অভিযোগ বিজেপি সরকার মূল্য বৃদ্ধি নিয়ে একদমই চিন্তিত নয় বরং শুধু শুধু বাংলার সরকার কে বিব্রত করতে ব্যস্ত।এই ভাবে দাম বাড়লে মানুষ খাবে কি সেই প্রশ্ন তুলে তৃণমূল সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন বিজেপির বিরুদ্ধে।
‘‘বাংলায় গেলে প্রাণে মারা যেতে পারেন”,স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তাল বাংলার রাজনীতি,তৃণমূল সাংসদদের বিক্ষোভ


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?