সময় কলকাতা ডেস্ক: পনির খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। তাই এটা দিয়ে মনের মতো নতুন কিছু পদ বানান। আজ দেওয়া হল ‘পনির ভুরজি’র রেসিপি।
উপকরণ
• ২৫০ গ্রাম কোচানো পনির
• ২৫০ গ্রাম পনির মাঝারি মাপে টুকরো করে কাটা
• ১ কাপ টমেটো কুচি
• ১ কাপ কাজুবাদাম বাটা
• ১ কাপ ধনেপাতা কুচি
• ২ চামচ আদা বাটা
• ২ চামচ কাঁচালঙ্কা কুচি
• ৩-৪টি লবঙ্গ
• ৩-৪টি শাহি এলাচ
• সামান্য জয়িত্রী
• ২টো তেজপাতা
• ৮-১০টি গোটা গোলমরিচ
• ১ চামচ শাহ জিরে
• ১ চামচ জিরে গুঁড়ো
• ১ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
• ১ চামচ কসৌরি মেথি
• ২ চামচ লেবুর রস
• ২ চামচ ঘি
• স্বাদ মত লবন
• ৩ চামচ সরষের তেল
পদ্ধতি
প্রথমে প্যানে তেল গরম করে তাতে লবঙ্গ, এলাচ, তেজপাতা, জয়িত্রী, গোলমরিচ ফোড়ন দিন।এবার সামান্য আদা ও কোচানো টমেটো, সামান্য লবন দিয়ে ভাল করে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিন।
মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে কাজুবাদাম বাটার সঙ্গে মিহি করে ব্লেন্ড করে নিন। অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে নিয়ে তাতে গোটা জিরে, আদা বাটা, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে নিন।প্যানে কসৌরি মেথি দিয়ে আরও মিনিটখানেক ভাজুন।

এরপর প্যানে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবন ও টমেটো-কাজু পেস্ট দিয়ে নেড়ে নিন। এবার কোচানো পনির ও টুকরো করে রাখা পনির দিয়ে দিন। সমস্ত উপকরণ নেড়ে নিয়ে প্যানে লেবুর রস, ধনেপাতা কুচি দিয়ে দিন। পরোটা বা রুটির সাথে পরিবেশন করুন কসৌরি মেথি দিয়ে তৈরী সুস্বাদু পনির ভুরজি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার