সময় কলকাতা ডেস্ক: ইডলি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় স্বাস্থ্যকর খাবার, যা তৈরি করা হয় মিহি আতপ চালের গুড়ো দিয়ে ৷ খুবই সহজ পদ্ধতিতে রান্না করা হয় এটি। এই খাবারটিকে ভাপা পিঠের বন্ধুও বলা চলে। 
উপকরণঃ
• ২০০ গ্রাম মিহি আতপ চাল
• ৫০ গ্রাম বিউলির ডাল
• ২০ গ্রাম সাবু
• ১/৪ চা চামচ মেথি
• স্বাদমতো নুন
পদ্ধতিঃ
প্রথমে চাল, ডাল, সাবু সব আলাদা আলাদা করে ভিজিয়ে রাখতে হবে ছ ঘন্টা। চালে মেথি দানা দিয়ে পেস্ট করতে হবে। এভাবেই ডাল ও সাবু সব আলাদা আলাদা পেস্ট করতে হবে। তারপর প্রতিটা পেস্ট ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ৬ ঘন্টা রেখে দিতে হবে।
একটা পাত্রে কিছুটা জল দিয়ে গরম করতে হবে, ব্যাটারে নুন মাখিয়ে নিতে হবে, ইডলি মোল্ডে হাতে করে একটু তেল মাখিয়ে ব্যাটার গুলো অল্প অল্প করে দিতে হবে। ইডলি মোল্ড পাত্রের মধ্যে জলের উপর রেখে ঢাকা দিয়ে রাখতে হবে ১৫ মিনিট। নির্দিষ্ট সময় পরে নামিয়ে ইডলি মোল্ড থেকে বার করে চাটনি ও সাম্বার দিয়ে পরিবেশন করতে হবে।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি