সময় কলকাতা ডেস্ক: নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেয় হাইকোর্ট । এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।
শুক্রবার আরও একবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার । এদিন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশচন্দ্রের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য সরকার। যদিও বিচারপতি হরিশ ট্যান্ডন, ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ালেন। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
বেশ কিছুদিন ধরেই এসএসসি মামলায় রায় ঘিরে জটিলতা বাড়ছিল। কারণ, সিঙ্গেল বেঞ্চ যা রায় দিচ্ছিল সেই রায় বদলে যাচ্ছিল ডিভিশন বেঞ্চে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাগুলোতে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সবকটি নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায় হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যাওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি এমডি রামানা এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে।
তবে এদিন দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার বিচারপতি হরিশচন্দ্রের বেঞ্চে গেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে নিজেই সরে দাঁড়ালেন ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন।


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর