Home » মানুষের পাশাপাশি এবার ট্রেনের যাত্রী ঘোড়া

মানুষের পাশাপাশি এবার ট্রেনের যাত্রী ঘোড়া

সময় কলকাতা ডেস্ক: যাত্রীদের পাশাপাশি এবার ট্রেনে চাপল এক ঘোড়া। শুনে অবাক হচ্ছেন! হ্যাঁ, গল্প নয়, একেবারেই সত্যি ঘটনা।ডায়মন্ডহারবার লোকালে মানুষের বদলে উঠল ঘোড়া। যার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের পাশাপাশি রেল চত্বরেও। যদিও ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তার সদুত্তর দিতে পারেনি রেল।

বৃহস্পতিবার রাতের এই ঘটনার ছবি স‍্যোস‍্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুক্রবার নড়েচড়ে বসে পূর্ব রেল। ঘটনায় খোঁজখবর ও চালাচ্ছেন তারা। জানা গিয়েছে, বারুইপুর এলাকায় একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতার শেষে ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে চলে আসেন দক্ষিণ দূর্গাপুরে রেল স্টেশনে। সেখান থেকে তিনি ট্রেনে ঘোড়াকে চাপিয়ে নেতড়ায় নামেন।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ‍্য জনসংযোগ আধিকারিক একলব‍্য চক্রবর্তী জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে পূর্ব রেল যাই বলুক নেটমাধ‍্যমে এই ঘটনা নিয়ে সরব নেটিজেনরা। তবে কীভাবে সকলের চোখ এড়িয়ে ট্রেনে চেপে বসল একটি ঘোড়া, রেলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

About Post Author