সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে রেল ব্রিজ। নেই কোনো সংস্কার। বড় ট্রাক ব্রিজের উপর দিয়ে যেতে পারছে না। রেল ব্রিজ সংলগ্ন শেওড়াফুলি বাজারে আসার জন্য ট্রাকগুলিকে মোটামুটি ৫ থেকে ১০ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন সবজি বিক্রেতা থেকে চাষিরা। অবিলম্বে রেল ব্রিজ নতুন করে তৈরি করার দাবিতে শেওড়াফুলি বাজারের সবজি বিক্রেতা ও চাষিরা একত্রিত হয়ে শেওড়াফুলি বাজার সংলগ্ন দিল্লি রোডে বিক্ষোভ মিছিল করে।

সবজি বিক্রেতা ও চাষিদের দাবি, অবিলম্বে রেল ব্রিজ নতুন করে তৈরি করা হোক এবং আগের মতন যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়া হোক। বিক্ষোভ, আন্দোলন ও পথসভার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তারা অনুরোধ করেন যাতে এই ভেঙে যাওয়া ব্রিজের জায়গায় নতুন করে নতুন ব্রিজ তৈরি করা। সাধারন মানুষদের দুর্ঘটনা থেকে মুক্তি দেওয়া। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা সিআইসি সুবীর ঘোষ, ১১ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শুভাশিস জোয়ার্দ্দার, ২০ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য হরিপদ পাল, এছাড়াও শেওড়াফুলি বাজার কমিটির সভাপতি, সম্পাদক ও কমিটির সকল সদস্য। ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ।

প্রসঙ্গত, এই রেল ব্রিজ খারাপ থাকার কারণে ট্রাকগুলিকে দিল্লি রোড দিয়ে অথবা নেতাজি মোড় হয়ে জিটি রোড দিয়ে যেতে হচ্ছে। বড়বড় ট্রাক জি টি রোড দিয়ে যাওয়ার ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এমনকি প্রাণও হারিয়েছেন অনেকে।


More Stories
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?