সময় কলকাতা ডেস্ক: দরদাম করায় ক্রেতাদের মারধরের অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। রবিবার বাঁকুড়ার কাচ্ছলা গ্রামের কয়েকজন যুবক মিলে স্থানীয় বেলিয়াতোড় হাটতলা বাজারে জামা কাপড় কিনতে আসে। অভিযোগ দোকানের মধ্যে দরদাম করায় যুবকদের গালিগালাজ করার পাশাপাশি মারধরও করা হয়। ঘটনায় বেলিয়াতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আক্রান্ত যুবকদের অভিযোগ একটি গেঞ্জির দাম কমানোকে কেন্দ্র করে দোকানদার তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এমনকি ওই দোকানদার ফোন করে নিজের বন্ধুদের দোকানে ডেকে যুবকদের মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত যুবকেরা জানান “আমরা সাধারণ ক্রেতা , দরদাম করতেই পারি তা বলে আমাদেরকে এভাবে মারধর করবে ।

যদিও এই বিষয়ে অভিযুক্ত দোকানদার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দেখে কি মনে হয় যে আমি আমার ক্রেতাদের গালাগালি করব ?


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী