সময় কলকাতা ডেস্ক : “কাঁচা বাদামের “রেশ কাটতে না কাটতেই মুক্তি পায় “আমার নতুন গাড়ি”। ফের একবার গান নতুন গান বাঁধতে চলেছেন ভুবন বাদ্যকর। যার নাম “ফানি”। তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল নতুন গানে তাঁর সঙ্গে সঙ্গত দিতে পারেন বাংলা দেশী কোনো তারকা। তবে কে সেই তারকা ? তা নিয়েই অপেক্ষার প্রহর গুনছিলেন ভুবন ভক্তরা। এবার সেই জল্পনার অবসান ঘটালেন বাংলাদেশী তারকা হিরো আলম।

শনিবার প্রকাশ্যে এলো হিরো আলম ও ভুবন বাদ্য করের সেই ছবি। আর তা নিয়েই ইতিমধ্যেই শোরগোল পরে গেছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার “ফানির” রেকর্ড হল লেকটাউনের একটি স্টুডিয়োতে। যেখানে একসঙ্গে দেখা গেল হিরো আলম ও কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর কে।

যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল প্রযোজিত “ফানি” সম্প্রতি মুক্তি পেতে চলছে এ মাসেই । গানটির রচনা করেছেন এফ এ প্রীতম। গানটি পরিচালনা করেছেন অজিত সাহিন। সালাউদ্দিন গোলদার পরিচালিত ফানি গানটি কতটা দর্শক মনে ছাপ ফেলতে পারে সেটি এখন দেখার।কিন্তু গায়ক ভুবন বাদ্য করের সঙ্গে এই প্রথম জুটি বাঁধতে চলছেন অভিনেতা তথা গায়ক হিরো আলম। কিন্তু তা কতটা দর্শকদের মনের মধ্যে ফান তুলতে পারে সেটি এখন দেখার।


More Stories
আপনার ভুলে যাওয়া টাকা কি পড়ে আছে কোথাও? এখনই খুঁজে নিন — সরকারি পোর্টালে বিনামূল্যে!
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়