সময় কলকাতা ডেস্ক : রায়দিঘীকে সংস্কারের উদ্যোগে বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করেছে জেলা প্রশাসন। এবার রায়দিঘীর সৌন্দর্যায়ন বৃদ্ধি করতে পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করতে চলেছে জেলা প্রশাসন। বিধায়ক ড: অলক জলদাতার উদ্যোগে শনিবার সেই সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হল রায়দীঘি অঞ্চলে। শনিবার বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাচীরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জটুয়া, মথুরাপুর ২ নং ব্লকের বিডিও তাপস কুমার দাস সহ রায়দিঘীর পঞ্চায়েতের প্রধান প্রভাকর ময়রা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি শনিবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রায়দিঘীর অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের এই উদ্যোগে খুশি তারাও।

সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্থর স্থাপনের এই অনুষ্ঠানে যোগ দিতে এসে বিধায়ক অলোক জলদাতা বলেন, রায়দীঘিকে ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। দিঘীর চারপাশকে নতুন করে সাজানোর পাশাপাশি পর্যটকদের জন্য বিশেষ বোটিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে রায় দীঘিতে। পাশাপাশি তিনি এও বলেন, রায়দিঘিকে আরো সুন্দর করে তুলতে দিঘীর চারপাশে আলো দিয়ে নতুন ভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। আগামীদিনে রাজ্যের পর্যটন মানচিত্রে রায়দীঘি এক বিশেষ স্থান করে নেবে বলে আশাবাদী বিধায়ক।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান