সময় কলকাতা ডেস্ক: অনেকেই ভাবছেন আপেল তো শীতকালীন ফল। কিন্তু আমাদের এই গরমের জায়গায় কি করে আপেল করবেন? কিন্তু আপনার যদি ছাদ বাগানের শখ থাকে তাহলে আপনিও আপনার ছাদে টবের মধ্যে চাষ করে আপেল ফলিয়ে পাড়া পড়শিকে তো তাক লাগিয়ে দিতে পারেন। পাশাপাশি স্থানিও কৃষকদের বিকল্প চাষে আর্থিক ভাবে উৎসাহিত করে তুলতে পারেন।এমনটাই করে দেখিয়েছেন বালুরঘাট পৌর এলার ৪নং ওয়ার্ডের সংকেত পাড়ার বাসিন্দা স্বপন চক্রবর্তী।

ভারতের আপেল মানেই প্রথমেই আসে বরফঢাকা পাহাড়ি অঞ্চল কাশ্মীরের নাম। শীতপ্রধান অন্য অঞ্চলেও হয় কিছু কিছু। কিন্তু উষ্ণ অঞ্চলে কমলা ফললেও আপেল ফলার কথা প্রায় শোনাই যায় না। যদিও সমস্ত প্রজাতির আপেল আমাদের এই গরম আবহাওয়াতে হয়না তবে কিছু কিছু প্রজাতির চাষ এখন করা সম্ভব।

দক্ষিন দিনাজপুর জেলার মতো উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে আপেল বাগান করে এবং তাতে ফল ধরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বালুরঘাট শহরের উদ্যমী বাসিন্দা। কিন্তু অত সহজ ছিল না তাঁর পথচলার শুরুটা। তাঁর কথায় তিনি যে আগে চেষ্টা করেন নি তা নয় তবে সেই চাষ ফলপ্রসু হয়নি।স্বপনবাবুর কথায় বাজারে আপেল বলতে সাধারণত হাই চিলিং জায়গার আপেল আমরা পেয়ে থাকি যা ভীষন ঠান্ডার জায়গায় হয়। কিন্তু সম্প্রতি লোচিলিং এ ও আপেল চাষ হচ্ছে। সেরকম লোচিলিং প্রজাতির তিনটি আপেল চারা যেমন এইচ আর এম ৯৯, ইজরাইলের ” এনা” ও ডোরসেট গোল্ডেন যা বাহামার, এই তিন প্রজাতির আপেল চাষ করা যায়। আগে কাশ্মীরি আপেলের চারা নিয়ে এসে লাগিয়ে ২০ বছরেও ফল ফলাতে পারেন নি। অথচ হিমাচল প্রদেশ থেকে এই লোচিলিং প্রজাতির আপেলের চারা নিয়ে এসে ৯ টি গাছ লাগিয়ে মাত্র ২ বছরের মধ্যে আপেল ফল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্বপনবাবু।

এতদিন ছিলেন লোকচক্ষুর অগোচরে গাছের পরিচর্যা করেছেন। এবার গাছে ফল আসায় ফিরে পেয়েছেন নিজের মনোবল। তার এই আপেল চাষ দেখে যদি বেকার যুবক ও স্থানীয় কৃষকরা বিকল্প চাষ হিসেবে এই আপেল চাষ করতে উৎসাহিত হয় তাহলে তিনি সর্বতো ভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন স্বপনবাবু।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?