সময় কলকাতা ডেস্কঃ প্রত্যাশা মতন পছন্দের ব্যক্তিকে বসানো হয়নি উপ পুরপ্রধানের চেয়ারে । সেই অভিযোগে ভাটপাড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখালো ওই পুরসভারই মাইনোরিটি সেলের সদস্যরা। ঘটনায় বিক্ষোভের আঁচ গিয়ে পরল ভাটপাড়া পুরসভার ঘোষপাড়া রোড এলাকায়। অবরোধের জেরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় ভাটপাড়া এলাকার যানবাহন চলাচল। পরে পুলিশের সহায়তায় বিক্ষোভ উঠে যায়।
পুরবোর্ড গঠন হওয়ার পরই উপ পৌরপ্রধান হিসেবে শপথ নেন দেবজ্যোতি ঘোষ। এই নাম ঘোষনা হওয়ার পরই পুরসভার সামনে বিক্ষোভে ফেটে পরেন মাইনরিটি সেলের সদস্যরা। বিক্ষোভরত এক সদস্য জানান নুর জামানকে উপ পৌরপ্রধানের চেয়ারে বসাতে হবে । তাকে অন্য দপ্তরের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।আমরা নুর জামানকে উপ প্রধান জায়গায় দেখতে চাই । অন্যথায় এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুসিয়ারি দেন মাইনোরিটি সেলের বিক্ষোভরত সদস্যরা।
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরেই চর্চায় ছিল ভাটপাড়া পুরসভা।এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার ভাটপাড়া পুরসভায় নব নির্বাচিত উপ পুরপ্রধান সহ পুরপ্রধান পরিষদের সদস্যরা শপথ নিলেন।এদিন ভাটপাড়া পুরসভার উপ পৌরপ্রধান হিসেবে শপথ নেন দেবজ্যোতি ঘোষ, পুর প্রধান পরিষদের পি ডব্লিউ ডি দপ্তরের দায়িত্বের শপথ নেন অরুন ব্রহ্ম, স্বাস্থ্য দপ্তরের শপথ নেন নুর এ জামাল। এছাড়াও সমর পাঠক শপথ নেন জঞ্জাল দপ্তরের দায়িত্বের কর্মী হিসেবে। জল দপ্তরের হয়ে শপথ নেন অমিত গুপ্তা, আর হিমাংশু সরকার শপথ নেন বিদ্যুৎ বিভাগের হয়ে। পাশাপাশি এদিন উপপুরপ্রধান সহ পুরপ্রধান পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান পুরপ্রধান রেবা রাহা।
এদিন পুরপ্রধান রেবা রাহা শপথ পাঠ করে বলেন,‘আমি আশা করব পুরসভার সমস্ত নাগরিকদের উন্নয়নের জন্য উপপুরপ্রধান সহ পুর প্রধান পরিষদের সদস্যরা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।আর এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতাই পাব আমি।
অন্যদিকেজগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান,‘দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে উপ পুরপ্রধান ও পুরপ্রধান পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হবে।পাশাপাশি তিনি জানান,ভাটপাড়া পুরসভা অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন এই পুরপ্রতিনিধিরা।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
দিল্লি গেলেন অভিষেক
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!