সময় কলকাতা ডেস্কঃ আইএসএফ করছে ছেলে। তাই বাজার থেকে জোর করে তুলে দেওয়া হল বাবার সব্জির দোকান । এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে।

সব্জি ব্যবসায়ী আবু বক্কার মল্লিকের অভিযোগ, ছয় সাত বছর ধরে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে সব্জি ব্যবসা করছেন তিনি। ছেলে আইএসএফ করে বলে জোর করে দোকান তুলে দেওয়া হয়েছে। আবু বক্কার মল্লিকের অভিযোগ, এলাকারই তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সবজি ব্যবসায়ী আবু বক্কার মল্লিক।

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী জানান, বিধানসভা ভোটে আমাদের হয়ে কাজ করার জন্য লাগাতার অত্যাচার হচ্ছে। কাইজার আহমেদ নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ঐ সবজি ব্যবসায়ীকে। আমি থানায় যেতে বলেছি। থানা ব্যবস্থা না নিলে আমরা আদালতে যাব।

যদিও এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। তিনি জানান, বাসন্তী হাইওয়ের সম্প্রসারণের জন্য দোকান সরানো হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?