Home » মুক্তি পেল রণবীর-আলিয়ার ছবির পোস্টার!

মুক্তি পেল রণবীর-আলিয়ার ছবির পোস্টার!

সময় কলকাতা ডেস্কঃ রণবীর-আলিয়ার বিয়ের আগেই তাঁর ভক্তদের বিশেষ উপহার দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।নিজের ইনস্টাগ্রামে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা’-এর পোস্টার শেয়ার করলেন পরিচালক।এই পোস্টারের ছবি জুড়ে শুধু রণবীর আর আলিয়া।পোস্টার দেখে যেন মনে হয়,‘লাভ ইজ ইন দ্য এয়ার’।

ছবির পোস্টার শেয়ার করে অয়ন লিখেছেন,‘ব্রহ্মাস্ত্র হল ভালোবাসার শক্তি।এ এমন এক ভালোবাসা যা আগুনের মতো ছড়িয়ে পরে,সিনেমার বাইরে এবং জীবনে।’পোস্টারে দেখা গিয়েছে আলিয়া এবং রণবীরের অন্তরঙ্গের মুহূর্ত।রণবীর শিবের ভুমিকায় অভিনয় করেছে।আর আলিয়া অভিনয় করেছে ইশার ভুমিকায়।এই নতুন ছবির পোস্টারের ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিং-এর গলা শোনা গিয়েছে ‘কেশারিয়া’ গানে।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবিটি মুক্তি পাবে এই বছর সেপ্টেম্বর মাসেই।আলিয়া ও রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুন আক্কিনেনি।

রণবীর-আলিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায়।রণলিয়ার বিয়ের প্রায় সব অনুষ্ঠানেই নিমন্ত্রিত অয়ন।জানা গিয়েছে বিয়ের আগে ছোটবেলার ও বলিউডের একেবারে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ব্যাচেলর পার্টিও করবেন রণবীর-আলিয়া।আগামী ১৪ এপ্রিল পাঞ্জাবী রীতি মেনেই হবে তাঁদের বিয়ে।গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে ১৭ এপ্রিল।ইতিমধ্যেই রণলিয়া জানিয়েছেন যে মধুচন্দ্রিমার জন্য তারা দক্ষিণ আফ্রিকা যাবেন।

About Post Author