Home » সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন ডিম তারকা

সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন ডিম তারকা

সময় কলকাতা ডেস্ক: দোকানের মতো স্বাদ পেতে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন লোভনীয় ডিম তারকা

উপকরণ

তরকা মিক্সড ডাল – ২ কাপ
ডিম – ২ টি
২টো বড় পেঁয়াজ কুচি
রসুন কুচি
আদা কুচি
টমেটো কুচি
কাঁচা লঙ্কা কুচি

ধনেপাতা কুচি

কসুরি মেথি- ১ চা চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
তরকা মসলা – ১ চা চামচ
হলুদ
নুন
চিনি
তেল

পদ্ধতি

প্রথমেই মিক্সড তরকার ডাল ২ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখা ডাল প্রেসার কুকারে সামান্য হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিন, এবং খেয়াল রাখুন ডাল যেন তাতে গলে না যায়।

এবার কড়াইতে তেল গরম করে ডিম দুটো সামান্য নুন দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নিন।

এবার তেল গরম হলে তাতে একে একে কসুরি মেথিটা দিয়ে আদা কুচি দিয়ে একটু ভেজে রসুন কুচি দিয়ে ১০ সেকেন্ড পরেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিন।

এরপর মশলা কষে এলে তাতে গুড়ো হলুদ, জিরের গুড়ো, ১ চা চামচ তরকা মশলা, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার টমাটো সেদ্ধ হয়ে গেলে, মশলা থেকে তেল বেরিয়ে এলে ডিমের কুচি দিয়ে তাতে সেদ্ধ করে রাখা তরকার ডাল দিয়ে দিতে হবে।

স্বাদ মতো নুন, চিনি, আর ঝালটা দেখে নিয়ে আবার সামান্য জল দিয়ে তরকা একটু মাখো মাখো হয়ে এলে, উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি ডিম তরকা।

About Post Author