Home » বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ বল!

বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ বল!

সময় কলকাতা ডেস্কঃঅতিথিকে চমক দিতে রেস্তরাঁর মতো ফিস বল এবার বাড়িতেই বানিয়ে নিন।বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে।তার স্বাদ চেটেপুটে নিতে ফিশবলের কিন্তু জুড়ি মেলা ভার।তাই রেস্টুরেন্টে আর না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ বল।আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।


উপকরণ
ভেটকি মাছ-৫০০ গ্রাম
আলু সিদ্ধ-১ টি
পেঁয়াজ পেস্ট-২চা চামচ
আদা রসুন বাটা-১/২ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি-১/২ চা চামচ
হলুদ গুর-২ চা চামচ
জিরে ও ধনে গুঁড়ো-১ চা চামচ
ধনেপাতা কুচি-১ টেবিল চামচ
লেবুর রস-১ চা চামচ
বেসন-১ টেবিল চামচ
তেল-পরিমাণ মতো
বিস্কুট গুঁড়ো-পরিমাণ মতো
কর্নফ্লাওয়ার-২ টেবিল চামচ


পদ্ধতি
প্রথমে মাছ গুলি সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে ম্যাশ করে নিতে হবে।এরপর মাছের মধ্যে নুন,হলুদ,কাঁচা লঙ্কা কুচি,জিরে ও ধনে গুঁড়ো,আদা রসুন বাটা,পেঁয়াজ পেস্ট,ধনেপাতা কুচি,আলু সেদ্ধ,লেবুর রস আর বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।এরপর মেখে নেওয়া মিশ্রণটা বলের মতো গোল গোল করে নিতে হবে।
এবার বল গুলি ডিপ ফ্রিজে ১০ মিনিট রাখতে হবে।এরপর একটা প্লেটে বিস্কুট গুঁড়ো নিতে হবে এবং আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে।এবার বল গুলো ফ্রিজ থেকে বের করে প্রথমে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তা বিস্কুট গুঁড়োতে কোট করে নিতে হবে।এইভাবে বাকি বল গুলো তৈরি করে নিতে হবে।তারপর বল গুলো তেলে মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিতে হবে।এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ফিশ বল।

About Post Author