Home » নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে বর্ষবরণ ইছামতির পাড়ে

নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে বর্ষবরণ ইছামতির পাড়ে

সময় কলকাতা ডেস্ক:  আজ পয়লা বৈশাখ। মহাসমারহে দিকে দিকে পালিত হচ্ছে দিনটি। ১৪২৮-কে বিদায় জানিয়ে ১৪২৯-কে সঙ্গে নিয়ে চলা। করোনা অতিমারির জেরে গত দুবছর বাংলার নতুন বছরের প্রথম দিনটি সেভাবে পালন করতে পারেনি কেউ। তাই আজ বাংলাজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠন, ক্লাবের উদ্যোগে বাংলার নতুন বছরের প্রথম দিনে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ঠিক একইভাবে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতির পাড়ে পালিত হচ্ছে নববর্ষ।

বসিরহাটের ইছামতির পাড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদতলে নাচ, গান, আবৃত্তির মধ্যে নববর্ষ পালনের মেতে ওঠেন আট থেকে আশি সকলে। মনশরৎয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে বাঙালির নববর্ষের শুভ হালখাতা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে বাঙালির বাঙালিয়ানাকে নববর্ষের মধ্যে দিয়ে তুলে আনা, অন্যদিকে প্রাচীন সংস্কৃতি, ইতিহাস বাঙালির পরম্পরাকে বজায় রাখার জন্য এই নববর্ষ পালন করা জানান উদ্যোক্তা সঞ্জয় হালদার।

বসিরহাট একটি ঐতিহ্যের শহর। বসিরহাটের গর্ব স্বাধীনতা সংগ্রামী শহিদ দীনেশ মজুমদার, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক প্রবীর ঘোষ সহ বিশিষ্টজনেদের সঙ্গে এই শহরের নাম ওতপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে।তাই বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্রকরে আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠেন বিশিষ্ট জনেরা। নববর্ষ উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী গৌতম চক্রবর্তী, ছন্দক বাইন সহ এলাকার বিশিষ্ট জনেরা।

About Post Author