সময় কলকাতা ডেস্কঃ রুশ- ইউক্রেন যুদ্ধের প্রায় দু মাস অতিক্রান্ত হতে চলল। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের বেশির ভাগ বড় শহরগুলি ধ্বংস স্তূপে পরিনত হয়েছে। চারিদিকে শুধু পড়ে আছে মৃতদেহের সারি। আর গোলা গুলির স্মৃতি চিহ্ন হিসেবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঝলসে যাওয়া বাড়িগুলি। চারিদিকে বিষন্নতার গভীর নিস্তব্ধতা। মাঝে মাঝে ভারি শোনা যাচ্ছে মিলিটারি ট্রাক বা যুদ্ধের ট্যাঙ্কের চলে যাওয়ার আওয়াজ।
এরই মধ্যে শুরু হয়ে যুদ্ধ নিয়ে চাপান উতোর। এদিকে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে জানা যাচ্ছে যে, বৃহস্পতিবার রাশিয়ার ব্ল্যাক সি ফ্ল্যাগশিপে একটি ভয়াবহ বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন লেগে যায় এবং তা কিছুক্ষণের ক্ষনের মধ্যে সেটি সমুদ্রে ডুবে যায়। এটি একটি ইউক্রেনের সফল ক্ষেপণাস্ত্র হামলা বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনা আধিকারিক।
কারণ কিয়েভ শহরের লক্ষ্যবস্তুতে ঝাঁপিয়ে পড়ার অভিযোগ উঠে আসছে ক্রেমলিনের বিরুদ্ধে। ইউক্রেনের আরও অভিযোগ, সীমানা নির্দেশিত ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কভা সাত সপ্তাহের যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৌ সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিল। যেখানে অসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছিল। এবং তা গণহত্যার রূপ নেয়। তবে পুতিন বাহিনী অবশ্য এই যুদ্ধ জাহাজ ধ্বংসের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, জাহাজটিতে প্রচুর পরিমানে বিস্ফোরক ও গোলাবারুদ থাকার ফলে বিস্ফোরণ ঘটে ছিল। এছাড়াও সমুদ্র উত্তাল থাকার কারণেও জাহাজটি ডুবে গেছে,” বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস (TASS) মন্ত্রণালয়। পাশাপাশি ইউক্রেনের ওডেসার সামরিক মুখপাত্র সের্গেই ব্রাচুক বলেছেন যে, জাহাজটিকে অভ্যন্তরীণ নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করার ফলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে ও ডুবে যায়।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে