Home » নিজের কাকিমাকে ধর্ষণের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে  

নিজের কাকিমাকে ধর্ষণের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে  

সময় কলকাতা ডেস্ক: রাজ্যজুড়ে বারবার উঠে আসছে ধর্ষণের ঘটনা। আবারো প্রকাশ্যে এল তেমনই একটি ঘটনা। জোর করে নিজের কাকিমাকে ধর্ষণের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় 2 নম্বর ব্লকের কাশিপুর থানার অন্তর্গত সনপুর মেটো আটি এলাকায়।

অভিযোগ, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে বাথরুমে গিয়েছিলেন ওই গৃহবধূ। সেই সময় এক যুবক এসে ওই গৃহবধূর মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় কিছুক্ষণ পরে ওই গৃহবধূ জানতে পারে যে ওই যুবক আর কেউ নয় ওই গৃহবধূর নিজের ভাইপো মিজানুর মোল্লা ওরফে ভুট্টা মোল্লা। এই ঘটনার কথা যাতে লোক জানাজানি না হয় তার জন্য অর্থের প্রলোভন দেখায় ওই যুবক। তাতেও কাজ না হলে ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

কিন্তু শেষপর্যন্ত লোকলজ্জার ভয় না করে কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে কাশিপুর থানার পুলিশ রাতে সোনপুর মেটো আটি এলাকা থেকে ভাইপো ভুট্টা মোল্লাকে গ্রেফতার করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে বারাইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে কাশিপুর থানার পুলিশ।

About Post Author