Home » রাজ্যে লাগাতার ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজনৈতিক দলের বিক্ষোভ

রাজ্যে লাগাতার ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজনৈতিক দলের বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক: রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি থাকা সত্বেও কিভাবে বারবার ধর্ষণের ঘটনা ঘটছে সেই প্রশ্ন তুলছে স্থানীয়রা। শুক্রবার শান্তিনিকেতন থানা এলাকায় নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখায় বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে এরকম ঘটনা আর না ঘটে।

অন্যদিকে, শনিবার বোলপুরে আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনাস্থলে যায় ফরেন্সিক বিভাগের একটি দল। সেখানে গিয়ে তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বলে খবর।

পাশাপাশি শান্তিনিকেতনের নিগৃহীতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। ৩৬ ঘন্টা কেটে যাওয়ার পরও অভিযুক্তদের দুজনকে চিহ্নিত করা সত্বেও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি। এদিন, নির্যাতিতা নাবালিকার বাবার সঙ্গে কথা বলেন কংগ্রেসে লোকসভার সাংসদ ও বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তারপর তিনি বোলপুর সিয়ান হাসপাতালে গিয়ে সুপারের সঙ্গে নির্যাতিতার শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেন। এদিন তিনি মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি, এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও পশ্চিম বাংলার রাজ্যপালকেও এক হাত নিতে ছাড়েননি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

About Post Author