সময় কলকাতা ডেস্কঃ বক্স অফিসে তোলপাড় যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্তার২!’বর্তমানে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ছবিটি।আর সেই কারণেই হয়ত মাত্র দু’ দিনেই ইতিহাস গড়ে ফেলল প্রশান্ত নীলের এই মাস্টারপিস।বক্স অফিসের তথ্য অনুযায়ী মাত্র দু’দিনে ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘কেজিএফ চ্যাপ্তার ২’।শুধুমাত্র দেশের নিরিখে নয়,সারা বিশ্বের নিরিখে এই প্রথম কোনো ছবি মাত্র দুদিনেই এত টাকার ব্যবসা করল।

জানা গিয়েছে,২ দিনে গোটা ভারতে এই ছবিটি ব্যবসা করেছে ২৪০ কোটি টাকার।উত্তর ভারতে ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।বিশেষজ্ঞদের দাবি,বাহুবলী ২ বা দঙ্গলের চেয়ে অনেক ভাল ব্যবসা করতে চলেছে ‘কেজিএফ চ্যাপ্তার২।’ তাঁদের দাবি আগামী ৪ দিনে শুধুমাত্র হিন্দি মার্কেট থেকে ২০০ কোটির ব্যবসা করতে চলেছে ছবিটি।

১৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘কেজিএফ চ্যাপ্তার২।’মুক্তির প্রথম দিনেই ১৩৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।প্রাথমিক ভাবেই ভারতের ৬৬০০ টি হলে মুক্তি পেয়েছে ‘কেজিএফ চ্যাপ্তার২।’বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে এখন এগিয়ে রয়েছে এই সুপারহিট ছবিটি।পাশাপাশি এই ছবির প্রি বুকিংযের ক্ষেত্রে ১৩ এপ্রিল পর্যন্ত ১২.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল ‘কেজিএফ চ্যাপ্তার২’।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?