সময় কলকাতা ডেস্ক: প্রচণ্ড গরমে ঠাণ্ডা পানীয়ে গলা ভেজাতে সবারই ভাল লাগে। ছোট বড় সবার মন খুশিতে ভরাতে বাড়িতেই বানিয়ে ফেলুন এক অভিনব মকটেল, রং-বিরঙ্গি।
রং-বিরঙ্গি মকটেল তৈরির উপকরণ
• সাবু সেদ্ধ (১/৪ কাপ),
• ক্রিম (১ কাপ),
• ভ্যানিলা আইসক্রিম (১ কাপ),
• কাস্টার্ড (আধ কাপ),
• ফ্রুট সিরাপ (১/৪ কাপ),
• চিনি,
• পেস্তাবাটা (১/৪ কাপ),
• সবুজ রঙ (১ ফোঁটা, ইচ্ছে হলে দেবেন),
• চেরি
পদ্ধতি
সাবু সেদ্ধর সঙ্গে ক্রিম ও চিনি ভাল করে ফেটিয়ে নিন। এবারে গ্লাসে প্রথমে সাবুর মিশ্রণ দিয়ে তার ওপর ফ্রুট সিরাপ ঢালুন।

এবার কাস্টার্ডটা দিয়ে তার ওপরে ক্রিম দিন। তারপর পেস্তাবাটায় সবুজ রঙ মিশিয়ে ক্রিমের ওপর দিন। সবশেষে ওপরে ভ্যানিলা আইসক্রিম আর চেরি দিন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার