Home » গরমে বানান আমের মোরব্বা

গরমে বানান আমের মোরব্বা

সময় কলকাতা ডেস্ক: আমের মরসুমে আমের তৈরি যে কোন কিছুই আমাদের অনেক পছন্দ। যার মধ্যে আমের মোরাব্বা অন্যতম। তাই এই গরমে বানান আমের মোরব্বা।

উপকরণ

• বড় কাঁচা আম ৭-৮টি
• চিনি দেড় কেজি
• ফিটকিরি গুঁড়া ১ চা চামচ
• জল পরিমাণ মতো
• তেজপাতা ২টি
• এলাচ ১ টুকরা
• চুন ভেজানো আধা চা চামচ

পদ্ধতি

আম ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে প্রতিটি আমের ২ টুকরো করে নিন। আমের আঁটি ফেলে জলে রাখুন অনেকক্ষণ।

এরপর আমগুলো আবার পরিষ্কার জলে রাখুন। এভাবে ১ ঘণ্টা পরপর ২ থেকে ৩ বার জল বদলিয়ে নিন। পরিষ্কার জলে চুন ও ফিটকিরি গুলে নিন। চুন ও ফিটকিরি গোলানো জলে প্রায় ৩-৪ ঘণ্টা ডুবিয়ে রাখুন।

২ ঘণ্টা পর জল থেকে আমগুলো নিংড়িয়ে তুলুন। ফুটানো জলে আমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে জল ঝরিয়ে রাখুন। চিনিতে পরিমাণ মতো জল দিয়ে সিরা তৈরি করুন। সিরায় আম দিয়ে জ্বাল দিতে থাকুন। আচার জ্বাল দেওয়া হলে সেটি নামিয়ে এক রাত রেখে দিন। পরের দিন আবার জ্বাল দিয়ে ঘন হলে তা নমিয়ে বয়ামে ভরে রাখুন।

About Post Author