সময় কলকাতা ডেস্ক: ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি রাজ্যের দৈনিক পরিসংখ্যানের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত একদিনে একলাফে প্রায় ৯০ শতাংশ বেড়েছে সংক্রমণ। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যাও। বিশেষ করে দিল্লির অবস্থা উদ্বেগজনক।দিল্লিতে গত ২ সপ্তাহে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। অনেক দিন পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার পেরিয়ে গিয়েছে।
মঙ্গলবার পরিসংখ্যান বলছে, দেশে গত একদিনে করোনা থাবা বসিয়েছে ১ হাজার ২৪৭ জনের শরীরে। এর মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫০১। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬০।
তবে গতদিনের তুলনায় খানিকটা মৃতের সংখ্যা কমেছে। তথ্য জানাচ্ছে, দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মাত্র একজন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৯৬৬। দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ২৫ লক্ষ ১১ হাজার ৭০১ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।
আপাতত, এই ভাইরাস থেকে মুক্তির জন্য টিকাকরণই একমাত্র ভরসা। সেই কারণে জোর দেওয়া হচ্ছে টিকাকরণের উপরে। বর্তমানে দেশে প্রায় ১৮৬ কোটি ৭২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। তা সত্বেও উত্তরোত্তর বেড়েই চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। এবার কি চতুর্থ ঢেউ, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?