Home » চাঁচলে স্বচ্ছভারত অভিযানকে ঘিরেও বিজেপির গোষ্ঠীকোন্দল ! কটাক্ষ তৃণমূলের

চাঁচলে স্বচ্ছভারত অভিযানকে ঘিরেও বিজেপির গোষ্ঠীকোন্দল ! কটাক্ষ তৃণমূলের

সময় কলকাতা ডেস্ক : মালদার চাঁচলে স্বচ্ছ ভারত অভিযানকে ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ দলের একাংশকে আড়ালে রেখেই বিজেপির ১২ নং জেডপির মন্ডল সভাপতি দেবনাথ পান্ডে স্বচ্ছ ভারত অভিযানের মতন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীর আয়োজন করে চলেছে। এব্যাপারে জেলা নেতৃত্বকে জানালেও, কোনো সুরাহা হয়নি বলে দাবি চাঁচলের বিজেপি কর্মীদের। তবে চাঁচলের এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপি কর্মীদের এই অভিযোগ অস্বীকার করেছেন চাঁচলের ১২ নং জেডপির মন্ডল সভাপতি দেবনাথ পান্ডে ।

বিজেপির ১১ নং জেডপির পর্যবেক্ষক প্রসেনজিৎ শর্মার অভিযোগ, বিজেপির সক্রিয় নেতা কর্মীদের আজকের কর্মসূচীতে ডাকা হয় নি। দলীয় ভাবে যাদের মনোনীত করা হচ্ছে বেশিরভাগই দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠ বলে দাবি করেন তিনি। যার কারণে সংগঠন পুরোপুরি ভাবে মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ তার। এইভাবে দল পরিচালনা হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বুথ স্তরে বিজেপির প্রার্থী খুঁজে পাওয়া যাবেনা বলে আক্ষেপ বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মার।

তবে এই অভিযোগ কার্যত অস্বীকার করেছে বিজেপির ১২ নং জেডপির মন্ডল সভাপতি দেবনাথ পান্ডে। তিনি বলেন, স্বচ্ছভারত অভিযান কর্মসূচিতে দলের সবাইকে ডাকা হয়েছে। এই অভিযোগ কার্যত ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন প্রত্যেক দলের মধ্যে এমন দু থেকে তিনজন থাকেই, তারাই মূলত এই অভিযোগ করে ।তবে তাকে গোষ্ঠী কোন্দল বলতে নারাজ তিনি।

বিজেপির এই গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সারা রাজ্যের মতন চাঁচলেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। কয়েকদিন পর বিজেপি নামক দলটাই থাকবে না ।যারা তৃণমূলে আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো বলে দাবি করেন চাঁচল-১ নং ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শচ্চিদানন্দ চক্রবর্তী।

About Post Author