Home » রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব, চরম জ্বালানি সংকটে এবার পাকিস্তানও !

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব, চরম জ্বালানি সংকটে এবার পাকিস্তানও !

সময় কলকাতা ডেস্কঃ  শ্রীলংকার পরে কি এবার পাকিস্তান চরম সংকটে? দেশের জ্বালানি সংকট চরমে উঠেছে, যার ফলে শিল্প থেকে সাধারণ মানুষের বাড়ি, সর্বত্রই বিদ্যুৎ সরবরাহ কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সূত্রের খবর ইউক্রেনের যুদ্ধের কারণে, বিশ্বজুড়ে যে দাম বেড়েছে জ্বালানি, তার ফলেই দেশের প্রয়োজনে বৈদেশিক মুদ্রা দিয়ে জ্বালানি কিনতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। গত মাসে পাকিস্তানের জ্বালানি সংক্রান্ত খরচ বেড়েছে প্রায়, ১৫০০ কোটি ডলার। যা আগের বছরের থেকে দ্বিগুণ।

পাকিস্তানের যে জায়গা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এখন সব বন্ধ রয়েছে। এবং তা বন্ধ রয়েছে জ্বালানির অভাবে। গত ১৩ ই এপ্রিল থেকে এই সংকট শুরু হয়েছে। এখনো পর্যন্ত মোট প্রায় ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এমন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী মিফতাই ইসমাইল। তিনি টুইটারে একটি পরিসংখ্যান তুলে ধরে, এইরকমই তথ্য দিয়েছেন। যান্ত্রিক ত্রুটির জন্য ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন কেন্দ্রও বন্ধ হয়ে পড়ে আছে। পাকিস্তানের এখন বিপুল সংখ্যায় জ্বালানীর প্রয়োজন, সেই জ্বালানি সঠিক পরিমাণে না পেলে গোটা পরিকাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। শুধু বিদ্যুৎ ক্ষেত্রেই নয়, সমস্ত ক্ষেত্রেই জ্বালানির চাহিদা মেটাতে না পারলে অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ হওয়ার জোগাড় হবে। তাই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া হিসেবে পাকিস্তানের এই জ্বালানি সংকট নতুন করে এই দেশকে ভাবাচ্ছে।

শ্রীলংকার মত, এই দেশেরও পরিণতি হবে কিনা তা এখন সময়ের অপেক্ষা। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘরে-বাইরে চাপে পড়েছেন। দায়িত্ব নিয়েই দেশে যে এইরকম হাল হবে তা তিনি  আদৌ বুঝতে পারেন নি। সুতরাং এই অবস্থায় নতুন প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেয়, তার অপেক্ষায় দেশবাসী যেমন  তাকিয়ে আছে, অপরদিকে সারা বিশ্বও তাকিয়ে আছে পাকিস্তানের দিকে।

About Post Author