Home » ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক!

ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক!

সায়ন মোদক,সময় কলকাতাঃ ফেসবুক লাইভ করে আত্মঘাতী রবি বিশ্বাস(২১)নামে এক যুবক! নদীয়ার শান্তিপুর থানার বাসন্তী পাড়া এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে  এলাকায় চাঞ্চল্য। এই ঘটনার ঘটনার কথা জানাজানি হতেই শোকের ছায়া এলাকায়।মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই রহস্যের দানা বাঁধতে শুরু করেছে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকত। ভিন রাজ্যে কাজে যাওয়ার পরই তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। ৭ দিন আগে ভিন রাজ্য থেকে রবিবাবু শান্তিপুরের বাড়িতে ফিরে আসেন।মঙ্গলবার সন্ধ্যায় সে নিজের ঘরেই ছিল।পরিবারের সদস্যারা দীর্ঘক্ষণ তাঁর কোন আওয়াজ না পাওয়ায় সন্দেহ হয় তাঁদের।এরপরই এদিন রাত নটা নাগাদ ঘরের দরজা ভাঙতেই দেখে ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।স্থানীয়রা শান্তিপুর থানায় খবর দেন ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই যুবককে শান্তিপুর হাসপাতালে নিয়ে যান।এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


যদিও নিজের ফেসবুকে লাইভ করে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলেই দাবি পরিবারের সদস্যদের।এদিন স্বামীর আত্মহত্যার ঘটনা শুনে মৃত যুবকের স্ত্রী বাড়িতে ছুটে আসেন ।বুধবার দেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায়।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।তবে ওই যুবক ঠিক কি কারণে ফেসবুকে লাইভ করে আত্মহত্যা করল তা নিয়েই ধন্ধে রয়েছে পুলিশ ।

About Post Author