সময় কলকাতা ডেস্ক: ফের দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণের হার। এর মধ্যে কেরলে ৫৩ জন ও দিল্লি মিজোরাম সহ ওড়িশায় এক জন করে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি দিল্লির অবস্থা সব থেকে খারাপ। এই পরিস্থিতিতে বিনা- মাস্কে বেরোলে ফের জরিমানার পথে হাঁটতে চলেছে দিল্লি। জনবহুল এলাকায় মাস্ক ছাড়া গেলে জরিমানার পদক্ষেপ নতুন করে আরোপ করতে চলেছে দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।পথেঘাটে মাস্ক ছাড়া বেরলে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত একদিনে নতুন করে করোনা ভাইরাসের কবলে পড়েছেন ২৩৮০ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৩,৪৩৩। গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১২৩১ জন।
একই রকম পরিস্থিতি উত্তরপ্রদেশেও । এ বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বাস্থ্যমহলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। লখনউ সংলগ্ন এলাকায় মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে জোরদার করা হচ্ছে টিকাকরণ। ইতিমধ্যেই ১৮৭.০৭ কোটিরও বেশি মানুষকে ডোজ দেওয়া হয়েছে। তবে চিন্তা কিছুতেই কমছে না চিকিৎসকদের। দেশ জুড়ে যেভাবে দাপট দেখাচ্ছে করোনা, তবে কি চতুর্থ ঢেউ এর আশঙ্কা করছেন চিকিৎসকরা।
এবং দিল্লি, ওড়িশা ও মিজোরামে এক জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। এক দিন আগে, অর্থাৎ বুধবার কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৪০ জনের।ইতিমধ্যেই দেশের ৫ রাজ্যে জারি হয়েছে করোনা সতর্কতা


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর