সময় কলকাতা ডেস্ক: সংক্রমণের মাত্রা যেন ক্রমাগত বেড়েই চলেছে। আবারও কি তবে হাতের বাইরে বেরিয়ে যেতে চলেছে মারণ ভাইরাস,তা নিয়ে চিন্তায় স্বাস্থ্য মহল। দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগীর সংখ্যা পেরিয়ে গেল ১২ হাজারের গণ্ডি। এবার আবার যুক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ইএক্সআই( XE।)

তথ্য বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২,০৬৭ জন। রাজধানী দিল্লির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, সেখানে একদিনে আক্রান্ত ৬৩২ জন। ফলে পজিটিভিটি রেট একলাফে বেড়ে হল ০.৪৯ শতাংশ। পাশাপাশি মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। গত একদিনে করোনায় প্রাণ গিয়েছে ৪০ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৬ জনের।

সুস্থতার হার ভালো পর্যায়ে থাকলেও চিন্তা কিছুতেই কমছে না। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ২৪৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। তবে এই মুহূর্তে টিকাকরণই একমাত্র ভরসা। আর তার উপর জোর দিয়ে করোনা রুখতে তৎপর দেশ।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু