Home » গাড়িতে নীলবাতি গ্রেপ্তার চালক, আটক গাড়ি

গাড়িতে নীলবাতি গ্রেপ্তার চালক, আটক গাড়ি

সায়ন মোদক , নদীয়া, সময় কলকাতা :- কোনও জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিক নন। কিন্তু তাসত্বেও গাড়িতে লাগানো রয়েছে নীলবাতি। ভুয়ো নীলবাতি গাড়িতে লাগিয়ে  পুলিশের জালে এক যুবক।টহলদারির সময় সন্দেহ হওয়ায় গাড়িটি থামায় পুলিশ।  কেন নীলবাতি লাগানো তার সদুত্তর না দিতে পারায় গাড়িটিকে আটক করে পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার গাড়ী চালকও। নদীয়ার শান্তিপুরের ঘটনার কথাজানাজানি হতেই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, বুধবার শান্তিপুর থানার বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি পুলিশ গাড়ি টহল দিচ্ছিল। সেই সময় ওই নীলবাতি লাগানো গাড়িটি রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়িটি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে থামান কর্তব্যরত পুলিশ কর্মীরা। পাশাপাশি নীল বাতি কি কারণে লাগানো তা জানতে চান গাড়িচালকের কাছে। কিন্তু গাড়িটি কোন প্রশাসনের নয়,নয় কোন জনপ্রতিনিধির। তাহলে কি কারনে গাড়িটিতে নীলবাতি লাগানো রয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেনি গাড়ির চালক। এরপরেই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ইতিমধ্যেই গাড়ির চালক বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই গাড়ির চালকের বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। তবে ফুলিয়া এলাকাবাসীর দাবি ওই গাড়িটি ফুলিয়ার স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস নামে দুই ভাই দীর্ঘদিন ব্যবহার করত।  ওই গাড়িটি নিয়ে বেআইনি মূলক বিভিন্ন কাজ করত। তবে  বিষয়টি নিয়ে প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি।

রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, ইতিমধ্যেই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা এই গাড়িটি কোন উদ্দেশ্যে  ব্যবহার করত তা তদন্ত করে দেখা হচ্ছে।

About Post Author