Home » শরীর সুস্থ রাখতে খালি পেটে এই খাবারগুলি খান!

শরীর সুস্থ রাখতে খালি পেটে এই খাবারগুলি খান!

সময় কলকাতা ডেস্কঃ শরীর সুস্থ রাখতে ও ভালো রাখতে সব থেকে প্রয়োজনীয় উপাদান হল খাবার।খাবার ঠিকমতো না খেলে শরীরে পুষ্টিও আসবেনা।সেখান থেকে দেখা দেবে নানান ধরনের রোগ।এমনকি খাবার ঠিক মতো না খেলে শরীরে দেখা দেবে গ্যাস অম্বলের মতো নানা সমস্যা। রাতের খাবারের সাথে সকালের খাবারের মধ্যে দীর্ঘসময়ের বিরতি থাকে।তাই জেনে নেওয়া যাক সকালে কোন খাবারগুলি দিয়ে দিন শুরু করা যেতে পারে।

গরম জলে মধু
সকালবেলা ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জলে মধু মিশিয়ে খেলে পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়।এর ফলে বদহজম বা গ্যাস অম্বলের মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।এছাড়া মধুতে উপস্থিত পুষ্টিকর উপাদান শরীর সুস্থ রাখতে সাহায্য করে।

পেঁপে


সকালে খালি পেটে পেঁপে খাওয়া খুবই উপকারী।পেঁপেতে রয়েছে ভিটামিন এ,সি,ম্যাগনেসিয়াম,পটাসিয়াম ও প্রোটিন। এছাড়াও পেঁপেতে প্রচুর পরিমাণ ফাইবারও রয়েছে।পাশাপাশি পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম।অনেকেই হজমের সমস্যায় ভোগেন।চিকিৎসকরা সে কারণে পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

আপেল সিডার ভিনিগার


সকালে খালি পেটে আপেল সিডার ভিনিগার খেলে অনেক উপকার পাওয়া যায়।এই পানীয় খেলে গ্যাস-অম্বলের সমস্যা দূর হবে পাশাপাশি এই পানীয় ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারি।এই পানীয় খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

ভেজানো বাদাম
খালি পেটে বাদাম খাওয়া খুবই উপকারী।বাদামে থাকে ম্যাঙ্গানিজ, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ওমেগা-৩ এবং 6 ফ্যাটি অ্যাসিড।রাতে ভাজা বাদাম ভিজিয়ে রেখে সকালবেলা তা খেলে বেশি উপকার পাওয়া যায়।

তরমুজ


সকালে আপনি তরমুজ খেতে পারেন।কেননা তরমুজে রয়েছে ৯০ শতাংশ জল।ফলে তরমুজ খেলে শরীর ডিহাইড্রেট হওয়ার হাত থেকে রক্ষা পায়।এছাড়াও তরমুজ চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

About Post Author