সময় কলকাতা ডেস্কঃ বৈশাখের তপ্ত গরমে প্রাণ ওষ্ঠাগত। অতিরিক্ত গরমে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় আমাদের।গরম আমাদের হজম ক্ষমতাও অনেক কমিয়ে দেয় যার কারণে হজমের সমস্যা দেখা দেয়।তীব্র গরমে ঘন ঘন গলাও শুকিয়ে যায়। তাই গরমে সুস্থ থাকতে ভরসা রাখুন টক দইয়ে।
রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়
টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া বা প্রবায়োটিক শরীরের জন্য খুবই উপকারি। প্রতিদিন টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে যে কোনও সংক্রামক রোগের আশঙ্কা কিছুটা কমে। তাই গরমে টক দই খাওয়া বেশি জরুরী।

ত্বকের যত্ন
টক দইয়ে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে।এছাড়াও টক দইয়ে রয়েছে জিঙ্ক ও ফসফরাস।যা ত্বকের জন্য খুবই ভাল।নিয়মিত টক দই খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।গরমের সময় ঘাম বেশি হওয়ায় মুখে ক্লান্তির ছাপ পরে।নিয়মিত টক দই খেলে সেই ছাপ আর থাকে না।
হজমশক্তি বাড়ায়
গরমে অনেকেরই পেটের সমস্যা দেখা দেয়।নিয়মিত টক দই খেলে পাকস্থলীর সংক্রমণ কমে।সেই সঙ্গে হজম শক্তিও বৃদ্ধি পায়।পাশাপাশি টক দইয়ে ল্যাকটিক আ্যসিড থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য,ডায়রিয়া ও কোলন ক্যানসারের রোগীদের জন্য খুব উপকারী।
শরীরকে ঠাণ্ডা রাখে
টক দই এমন একটি খাবার যা শরীরকে ঠাণ্ডা রাখে, তেমনি কাজ করার শক্তিও দেয়। টক দই খুব ঠাণ্ডা একটি খাবার। এমনকি যাদের দুধ সহ্য হয় না তারা টক দই খেতে পারেন।এটি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়।

হার ও দাঁত মজবুত করে
দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম,ভিটামিন বি ৬,বি ফাইভ ও ভিটামিন বি ১২ থাকার কারণে এটি খুব দরকারি একটি খাবার। এতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকায় এটি হার ও দাঁত মজবুত করে।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি