সময় কলকাতা ডেস্কঃ বড়পর্দায় এবার ‘প্রেমের কথা’ বলবে দেব ও মিমি চক্রবর্তী।হৃষিকিং এবং গণেশুনি প্রযোজনা সংস্থার প্রথম বাংলা ছবি এটি।এই প্রথম কোন বাংলা ছবির শুটিং হবে মধ্যপ্রদেশে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হৃষিকিং প্রযোজনা সংস্থা জানিয়েছে, বাংলায় নায়ক হিসাবে তাঁদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে দেব।কারণ, টলিউডের জনপ্রিয় নায়ক হিসাবে দেবকেই চেনেন তাঁরা।অন্যদিকে, নায়িকা হিসাবে তাঁদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে রয়েছে মিমি। তাই তাঁদের প্রথম বাংলা ছবির নায়ক-নায়িকা হিসাবে এই দুই তারকাকেই চাইছেন নির্মাতারা।খুব শীঘ্রই কলকাতায় আসবেন হৃষিকিং এবং গণেশুনি প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা।দেব ও মিমির সঙ্গে এই ছবি নিয়ে আলোচনা করবেন তারা।জানা গিয়েছে,সব ঠিক থাকলে জুন-জুলাই মাস থেকে ছবির শুটিং শুরু হবে।

এই ছবির শুটিং পুরোটাই মধ্যপ্রদেশে হবে।ছবির নির্মাতারা জানিয়েছেন এই ছবির শুটিং এর জন্য ভূপাল, পাঁচমারী, ওরছা, পান্না আর ইন্দোরকে বেছে নেওয়া হয়েছে।প্রেম,ভালোবাসা ও মানসিক টানাপোড়নকে কেন্দ্র করেই এই ছবির মূল বিষয়।দুই কলেজ পড়ুয়ার প্রেম ও কাব্য ছবিতে তুলে ধরা হয়েছে।তারা দুজনের কেউই একে অপরকে ছেড়ে থাকতে পারে না।কিন্তু, একসময় কাব্য-র অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়।কিন্তু এরপর তাঁদের জীবনের গল্প পূর্ণতা পাওয়ার আগেই শেষ হয়ে যাবে কিনা? তা নিয়েই রয়েছে সিনেমার চমক।

যদিও দেব এই মুহূর্তে ‘কিশমিশ’-এর প্রমোশনে ব্যস্ত।আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে এই সিনেমা।এছাড়া এই মুহূর্তে আরও কয়েকটি কাজ রয়েছে দেবের হাতে।অন্যদিকে, মিমি চক্রবর্তীর আগামী সিনেমা ‘মিনি’ মুক্তি পাবে আগামী ৬ মে।দেবের মতো মিমিও সিনেমার প্রমোশনে ব্যস্ত।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র