সময় কলকতা ডেস্ক : রাতের অন্ধকারে মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি করে দেওয়াল লিখন। দেওয়ালে লিখনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্রকরে ব্যাপক চাঞ্চল্য অশোকনগর কল্যাণগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে ।শুক্রবার সকালে এই ঘটনা নজরে আসার পরেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।

প্রসঙ্গত, এরআগে পয়লা বৈশাখের দিনও অশোকনগর কল্যাণগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ধরনের দেওয়াল লিখন করেছিল দুষ্কৃতীরা।এরপর এদিন ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে এখনো ধন্দ্বে অশোকনগরের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা ও অশোকনগর থানার পুলিশ। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার মারলো তার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

অভিযোগ পয়লা বৈশাখের দিন অশোকনগরের ৫ নম্বর ওয়ার্ডে বাড়ির দরজার পাশে অশ্লীল ভাষার কিছু পোস্টার মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয় অশোকনগরের ওই এলাকায় । এক স্থানীয় মহিলা বাসিন্দার অভিযোগ তাঁর বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হাতে অশ্লীল ভাষায় কিছু লিখে দিয়ে যায়। মূলত বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকির পাশাপাশি গালাগাল দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।এরপর থেকেই আতঙ্কে ভুগছেন বাড়ির মহিলারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী