Home » খুব কম মশলায় অল্প সময়ে বাড়িতে বানান এই পদ

খুব কম মশলায় অল্প সময়ে বাড়িতে বানান এই পদ

সময় কলকাতা ডেস্ক: কচু দিয়ে চিংড়ি মাছ রান্না স্বাদে কিন্তু অতুলনীয়। আমাদের দেশীয় রান্নাগুলোর মধ্যে চিংড়ি-কচুর মেলবন্ধন স্বাদের অসাধারণ জুটি। সেই সঙ্গে খুবই কম মশলায় অল্প সময়ে রান্নাটি করে ফেলা যায় ঝামেলা ছাড়াই।

কচু চিংড়ি তৈরির উপকরণ

• কচুপাতা- ৫০০ গ্রাম
• চিংড়ি মাছ- ৩০০ গ্রাম
• সর্ষে বাটা- ৩ টেবিল চামচ
• পোস্ত বাটা- ৩ টেবিল চামচ
• কাচা লঙ্কা বাটা- ২ চা চামচ
• সর্ষের তেল- ৩/৪ চা চামচ
• নুন- স্বাদ অনুযায়ী
• হলুদ- ১ চা চামচ
• চিনি ১/২ চা চামচ

পদ্ধতি

প্রথম কচু পাতা গুলো ভাল করে ধুয়ে নিন। এবারে পাতাগুলি রোল করে শাকের মত কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার পাতা গুলো একটু নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিন। চিংড়ি মাছ গুলো ধুয়ে নুন হলুদ মেখে রাখতে হবে। সর্ষে পোস্ত কাচালংকা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন।

এবারে প্যানে তেল দিয়ে কচু পাতা গুলো দিয়ে অল্প নরম হয়ে এলে নুন হলুদ চিনি পেস্ট করা মশলা ও চিংড়ি মাছ দিয়ে গ্যাস কমিয়ে কষতে দিতে হবে। তারপর বেশ মাখামাখা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচু পাতা চিংড়ি।

About Post Author